"উক্ত যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী" পাঠ্যবইয়ের নিরিখে তা বিশ্লেষণ কর।
উত্তর: "উক্ত যুদ্ধ অর্থাৎ পলাশীর যুদ্ধের (Battle of Plassey) ফলাফল ছিল সুদূরপ্রসারী"- উক্তিটি যথার্থ। পলাশী যুদ্ধের ধারাবাহিকতায় ইংরেজরা বণিকের মানদণ্ড থেকে শাসকের রাজদণ্ডে অভিষিক্ত হয়। প্রথমত, পলাশীর যুদ্ধের মধ্য দিয়েই বাংলার স্বাধীন নবাবি আমলের অবসান ঘটে। দ্বিতীয়ত, এ যুদ্ধের ফলে বাংলার রাষ্ট্রক্ষমতা বিভাজিত হয়ে দ্বৈতশাসনের উদ্ভব ঘটে। মীরজাফরকে মসনদে বসানো হলেও প্রকৃত ক্ষমতার অধিকারী ছিল ইংরেজরাই। তৃতীয়ত, পলাশী যুদ্ধের পর ইংরেজরা তাদের সামরিক শ্রেষ্ঠত্বের মাধ্যমে অনুগ্রহ প্রার্থী হতে অনুগ্রহ বিতরণকারী শক্তিতে পরিণত হয়। চতুর্থত, এ যুদ্ধের ফলে সমৃদ্ধ বাংলার একচেটিয়া বাণিজ্য ইংরেজদের হস্তগত হয়। ফলে বাংলার সম্পদ ব্যাপকহারে ইংল্যান্ডে পাচার হতে থাকে। পঞ্চমত, ফরাসিরা এ সময় সমূলে উৎপাটিত হয়। ষষ্ঠত, এ সময় হতে নবাবের দরবারে ইংরেজ রেসিডেন্ট রাখা এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দমনে ইংরেজ সেনাবাহিনীর সহায়তা নেয়া বাধ্যতামূলক করার মাধ্যমে বাংলার রাজনীতিতে ইংরেজদের স্থায়ী হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হয়। সপ্তমত, এ যুদ্ধের মধ্য দিয়েই ভারতে মধ্যযুগের অবসান ও আধুনিক যুগের সূচনা হয়। পরিশেষে বলা যায়, পলাশী যুদ্ধের মাধ্যমেই বাংলার স্বাধীন নবাবি আমলের অবসান ঘটে ও ইংরেজ শাসনের ভিত্তি রচিত হয়। এর ফলে ভারতবর্ষ মধ্যযুগ থেকে আধুনিক যুগে প্রবেশ করে। সুতরাং, পলাশী যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
"উক্ত যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী" পাঠ্যবইয়ের নিরিখে তা বিশ্লেষণ…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর