উদ্দীপকে ভারতীয় উপমহাদেশের কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ভারতীয় উপমহাদেশে লর্ড ক্লাইভ (Lord Clive) প্রবর্তিত দ্বৈতশাসনব্যস্থার প্রতি ইঙ্গিত করা হয়েছে। ১৭৬৫ সালে লর্ড ক্লাইভ বাংলার দেওয়ানি লাভ করে এক অভিনব শাসনব্যবস্থা প্রবর্তন করেন। এ ব্যবস্থায় নিযামত বা বাংলার আইনশৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিচার, শান্তিরক্ষা, দৈনন্দিন প্রশাসন পরিচালনার দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে। অন্যদিকে রাজস্ব আদায়, দেশরক্ষা, দেওয়ানি সংক্রান্ত বিচার প্রভৃতি দায়িত্ব অর্পিত হয় কোম্পানির ওপর। লর্ড ক্লাইভ প্রবর্তিত এ শাসনব্যবস্থাকেই দ্বৈতশাসন নামে অভিহিত করা হয়। এ শাসনব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল কোম্পানিকে শক্তিশালী করে নবাবকে ক্ষমতাসীন করে তোলা। দ্বৈতশাসনের ফলে নবাব পেল ক্ষমতাসীন দায়িত্ব আর কোম্পানি পেল দায়িত্বহীন ক্ষমতা। উদ্দীপকে ভিনদেশি বণিকরা যুদ্ধে জয়ী হয়ে ঔপনিবেশিক অঞ্চলে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে সে ব্যবস্থায় অর্থসংশ্লিষ্ট বিষয় ও দেশরক্ষা ছাড়া তাদের অন্য কোনো দায়-দায়িত্ব ছিল না, যা দ্বৈতশাসন ব্যবস্থার কথাই মনে করিয়ে দেয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ভারতীয় উপমহাদেশের কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর