উদ্দীপকের করিম শাহের চরিত্রের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের করিম শাহের চরিত্রের সাথে আমার পাঠ্যবইয়ের শাসক নবাব সিরাজউদ্দৌলার মিল রয়েছে। ১৭৩৩ খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মির্জা মুহম্মদ হাসিম জয়নুদ্দীন খান। ১৭৫৬ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে নবাব আলিবর্দী খানের মৃত্যুর পর মাত্র ২২ বছর বয়সে সিরাজউদ্দৌলা মুর্শিবাদের মসনদে বসেন। মসনদে আসীন হওয়ার পর থেকেই সিরাজ নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন। কেননা তাঁর সিংহাসনে আরোহণকে আলিবর্দী খানের অপর দুই কন্যা সহজে মেনে নিতে পারেনি। তাই বিশেষ করে তাঁর বড় খালা ঘসেটি বেগম সিরাজের এক খালাতো ভাই শওকত জঙ্গকে মসনদে বসানোর জন্য ষড়যন্ত্র শুরু করেন। এতে ইন্ধন যোগায় ঘসেটি বেগমের দেওয়ান রাজা রাজবল্লভ। অন্যদিকে নবাবের প্রধান সেনাপতি ও বখশী মীর জাফরের ভূমিকাও ছিল কুচক্রীর। এদের প্ররোচনা ও সমর্থনে উৎসাহিত হয়ে পূর্ণিয়ার শাসনকর্তা শওকত জঙ্গ সিরাজের প্রতি অবাধ্যতা প্রদর্শন করেন এবং তাঁর আনুগত্য মেনে নিতে অস্বীকার করেন। সিরাজদ্দৌলা মসনদে আরোহণ করার পর পরই উপলব্ধি করেন, ঘরের শত্রুকে দমন করতে না পারলে তাঁর মসনদ নিষ্কণ্টক হবে না। কিন্তু তারপর তিনি শত্রুকে দমন করতে পারেননি। কারণ ছোটবেলা থেকেই অত্যধিক স্নেহে পালিত সিরাজের চারিত্রিক দৃঢ়তার অভাব ছিল। ফলে তিনি পরাস্ত ও নিহত হন ষড়যন্ত্রকারীরা সফল হয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের করিম শাহের চরিত্রের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর