উদ্দীপকে অম্ভির কর্মকাণ্ডের সাথে তুমি বাংলার নবাবি শাসনামলের কার কাজের মিল খুঁজে পাও? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তক্ষশিলার (Taxila) রাজা অম্ভির (Ambhi) কর্মকান্ডের সাথে আমি বাংলার নবাবি শাসনামলের বিশ্বাসঘাতক মীরজাফর আলী খানের কাজের মিল খুঁজে পাই। পলাশীর যুদ্ধে মীরমদনের মৃত্যুতে হতভম্ব হয়ে নবাব সিরাজ-উদ-দৌলা সিপাহসালার মীরজাফর আলী খানকে ডেকে আনেন। তাকে পবিত্র কুরআন স্পর্শের মাধ্যমে দেশের স্বাধীনতা রক্ষার শপথ করান। মীরজাফর নবাবের প্রতি অতিমাত্রায় মৌখিক আনুগত্য প্রদর্শন করেন। কিন্তু বিশ্বাসঘাতক মীরজাফর নবাবির বিনিময়ে ইংরেজদেরকে সহায়তা করার অঙ্গীকার করেন। এ জন্য ক্লাইভের সাথে তিনি গোপন চুক্তি স্বাক্ষর করেন। দেশপ্রেমিক সেনাপতি মোহনলাল ও ফরাসি সেনানায়ক সিনফ্রে প্রাণপণ যুদ্ধ করে যখন নবাবের বিজয়কে সুনিশ্চিত করেন, ঠিক সেই মুহূর্তে মীরজাফর নবাবকে যুদ্ধবিরতির পরামর্শ দেন। মীরজাফরের পরামর্শে যুদ্ধবিরতি দিয়ে নবাব তার অজান্তেই সর্বনাশ ডেকে আনেন। নবাবের সৈন্যগণ যখন যুদ্ধ স্থগিত করে বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক তখনই ক্লাইভ পাল্টা আক্রমণ করে নবাবের সৈন্যবাহিনীকে ছত্রভঙ্গ করে দেয়। এতে পলাশীর প্রান্তরে নবাব পরাজিত হন এবং বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়। উদ্দীপকের অম্ভির কর্মকাণ্ডে মীরজাফরের বিশ্বাসঘাতকতার প্রতিফলন ঘটেছে। রাজা অন্তি নিজ ক্ষমতা রক্ষার আশায় ভারতবর্ষের সাথে বিশ্বাসঘাতকতা করে আলেকজান্ডারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সুতরাং তক্ষশিলার রাজা অম্ভির কর্মকান্ডের সাথে মীরজাফরের বিশ্বাসঘাতকতার মিল পাওয়া যায়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে অম্ভির কর্মকাণ্ডের সাথে তুমি বাংলার নবাবি শাসনামলের কার কা…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর