শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, উল্লিখিত ব্যক্তির কর্মকাণ্ড বাংলার স্বাধীনতা হারানোর একমাত্র কারণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

উত্তর: উল্লিখিত ব্যক্তির অর্থাৎ মীরজাফরের কর্মকান্ডকে বাংলার স্বাধীনতা হারানোর জন্য একমাত্র কারণ বলে আমি মনে করি না। পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলা তার স্বাধীনতা হারায়। নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের পেছনে বেশ কিছু কারণ নিহিত। প্রথমত, তরুণ নবাবের অদূরদর্শিতা এবং রাজনৈতিক বিচক্ষণতার অভাব। দ্বিতীয়ত, সিরাজের চরিত্রের দৃঢ়তা এবং কঠোরতার অভাব ছিল। তাই বারবার বিশ্বাসঘাতক এবং ষড়যন্ত্রকারীদের গোপন ষড়যন্ত্রের সংবাদ জানা সত্ত্বেও নবাব তাদেরকে শাস্তি দেননি। তৃতীয়ত, যুদ্ধক্ষেত্রে সুনিশ্চিত বিজয়কে উপেক্ষা করে যুদ্ধবিরতি ঘোষণা করা তার সমরনীতির অপরিপক্কতার পরিচয় বহন করে, যা তার অনিবার্য পতনকে ত্বরান্বিত করে। চতুর্থত, নিজের স্বার্থ হাসিলের জন্য নবাবের সাথে মীরজাফরের বিশ্বাসঘাতকতা। পঞ্চমত, সিরাজ তার প্রতিপক্ষ ক্লাইভ। অপেক্ষা রাজনৈতিক জ্ঞান, কূটনৈতিক প্রজ্ঞা এবং সমরনীতিতে অদক্ষ ছিলেন। এসব কারণে ক্লাইভের নিকট তার পতন ঘটে। উদ্দীপকে দেখা যায়, বীর আলেকজান্ডার রাজ্য জয়ের নেশায় ভারতে আসেন। ভারতে আধিপত্য বিস্তারের জন্য তিনি এখানে অভিযান চালান। নিজের ক্ষমতা রক্ষার জন্য তখন তক্ষশিলার রাজা অস্থি ভারতবর্ষের সাথে বিশ্বাসঘাতকতা করে আলেকজান্ডারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এ ঘটনাটি মীরজাফরের বিশ্বাসঘাতকতা সম্পর্কে একটি ধারণা প্রদান করে, যা নবাব সিরাজ-উদ-দৌলার পতনের অন্যতম একটি কারণ ছিল। কিন্তু বাংলার স্বাধীনতা হারানোর পেছনে এই একটি কারণই দায়ী ছিল না। সুতরাং বলা যায়, মীরজাফরের বিশ্বাসঘাতকতা বাংলার স্বাধীনতা হারানোর একমাত্র কারণ নয়।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

তুমি কি মনে কর, উল্লিখিত ব্যক্তির কর্মকাণ্ড বাংলার স্বাধীনতা হারানো…

উদ্দীপক

আলেকজান্ডার ৩২৭ খ্রি. পূর্বাব্দে ভারতে অভিযান চালান। এ অভিযান অনেক সহজ হয়ে যায় যখন তক্ষশিলার রাজা অন্তি আলেকজান্ডারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। নিজ ক্ষমতা রক্ষার আশায় অন্তি ভারতবর্ষের সাথে বিশ্বাসঘাতকতা করেন।

Dhaka · 2017

উত্তর

পলাশী (Plassey) ভাগীরথী নদীর তীরে অবস্থিত।

উত্তর

দ্বৈতশাসন বলতে ইংরেজ কোম্পানি ও দেশীয় নবাবের সমন্বয়ে বাংলায় রবার্ট ক্লাইভ (Robert Clive)-এর প্রবর্তিত শাসনব্যবস্থাকে বোঝায়। দ্বৈতশাসন ব্যবস্থায় নবাবের ছিল ক্ষমতাহীন দায়িত্ব এবং কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন ক্ষমতা। এ শাসনব্যবস্থায় দেশীয় নবাবের হাতে বিচার ও শাসন বিভাগের দায়িত্ব থাকে। অন্যদিকে, কোম্পানির ওপর রাজস্ব এবং দেশরক্ষার দায়িত্ব ন্যস্ত হয়। ক্লাইভের এ শাসন নীতির উদ্দেশ্য ছিল মূলত এদেশের আর্থিক ক্ষমতা নিজেদের কজায় নেয়া ও দেশীয় শাসকবর্গের বিরুদ্ধে জনসাধারণকে উত্তেজিত করে তোলা।

উত্তর

উদ্দীপকের তক্ষশিলার (Taxila) রাজা অম্ভির (Ambhi) কর্মকান্ডের সাথে আমি বাংলার নবাবি শাসনামলের বিশ্বাসঘাতক মীরজাফর আলী খানের কাজের মিল খুঁজে পাই। পলাশীর যুদ্ধে মীরমদনের মৃত্যুতে হতভম্ব হয়ে নবাব সিরাজ-উদ-দৌলা সিপাহসালার মীরজাফর আলী খানকে ডেকে আনেন। তাকে পবিত্র কুরআন স্পর্শের মাধ্যমে দেশের স্বাধীনতা রক্ষার শপথ করান। মীরজাফর নবাবের প্রতি অতিমাত্রায় মৌখিক আনুগত্য প্রদর্শন করেন। কিন্তু বিশ্বাসঘাতক মীরজাফর নবাবির বিনিময়ে ইংরেজদেরকে সহায়তা করার অঙ্গীকার করেন। এ জন্য ক্লাইভের সাথে তিনি গোপন চুক্তি স্বাক্ষর করেন। দেশপ্রেমিক সেনাপতি মোহনলাল ও ফরাসি সেনানায়ক সিনফ্রে প্রাণপণ যুদ্ধ করে যখন নবাবের বিজয়কে সুনিশ্চিত করেন, ঠিক সেই মুহূর্তে মীরজাফর নবাবকে যুদ্ধবিরতির পরামর্শ দেন। মীরজাফরের পরামর্শে যুদ্ধবিরতি দিয়ে নবাব তার অজান্তেই সর্বনাশ ডেকে আনেন। নবাবের সৈন্যগণ যখন যুদ্ধ স্থগিত করে বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক তখনই ক্লাইভ পাল্টা আক্রমণ করে নবাবের সৈন্যবাহিনীকে ছত্রভঙ্গ করে দেয়। এতে পলাশীর প্রান্তরে নবাব পরাজিত হন এবং বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়। উদ্দীপকের অম্ভির কর্মকাণ্ডে মীরজাফরের বিশ্বাসঘাতকতার প্রতিফলন ঘটেছে। রাজা অন্তি নিজ ক্ষমতা রক্ষার আশায় ভারতবর্ষের সাথে বিশ্বাসঘাতকতা করে আলেকজান্ডারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সুতরাং তক্ষশিলার রাজা অম্ভির কর্মকান্ডের সাথে মীরজাফরের বিশ্বাসঘাতকতার মিল পাওয়া যায়।

উত্তর

উল্লিখিত ব্যক্তির অর্থাৎ মীরজাফরের কর্মকান্ডকে বাংলার স্বাধীনতা হারানোর জন্য একমাত্র কারণ বলে আমি মনে করি না। পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলা তার স্বাধীনতা হারায়। নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের পেছনে বেশ কিছু কারণ নিহিত। প্রথমত, তরুণ নবাবের অদূরদর্শিতা এবং রাজনৈতিক বিচক্ষণতার অভাব। দ্বিতীয়ত, সিরাজের চরিত্রের দৃঢ়তা এবং কঠোরতার অভাব ছিল। তাই বারবার বিশ্বাসঘাতক এবং ষড়যন্ত্রকারীদের গোপন ষড়যন্ত্রের সংবাদ জানা সত্ত্বেও নবাব তাদেরকে শাস্তি দেননি। তৃতীয়ত, যুদ্ধক্ষেত্রে সুনিশ্চিত বিজয়কে উপেক্ষা করে যুদ্ধবিরতি ঘোষণা করা তার সমরনীতির অপরিপক্কতার পরিচয় বহন করে, যা তার অনিবার্য পতনকে ত্বরান্বিত করে। চতুর্থত, নিজের স্বার্থ হাসিলের জন্য নবাবের সাথে মীরজাফরের বিশ্বাসঘাতকতা। পঞ্চমত, সিরাজ তার প্রতিপক্ষ ক্লাইভ। অপেক্ষা রাজনৈতিক জ্ঞান, কূটনৈতিক প্রজ্ঞা এবং সমরনীতিতে অদক্ষ ছিলেন। এসব কারণে ক্লাইভের নিকট তার পতন ঘটে। উদ্দীপকে দেখা যায়, বীর আলেকজান্ডার রাজ্য জয়ের নেশায় ভারতে আসেন। ভারতে আধিপত্য বিস্তারের জন্য তিনি এখানে অভিযান চালান। নিজের ক্ষমতা রক্ষার জন্য তখন তক্ষশিলার রাজা অস্থি ভারতবর্ষের সাথে বিশ্বাসঘাতকতা করে আলেকজান্ডারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এ ঘটনাটি মীরজাফরের বিশ্বাসঘাতকতা সম্পর্কে একটি ধারণা প্রদান করে, যা নবাব সিরাজ-উদ-দৌলার পতনের অন্যতম একটি কারণ ছিল। কিন্তু বাংলার স্বাধীনতা হারানোর পেছনে এই একটি কারণই দায়ী ছিল না। সুতরাং বলা যায়, মীরজাফরের বিশ্বাসঘাতকতা বাংলার স্বাধীনতা হারানোর একমাত্র কারণ নয়।
HSCHistory 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

  • খাজা নাজিমুদ্দিন
  • খাজা শাহাবুদ্দিন
  • নূরুল আমিন
  • মোনায়েম খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

  • লর্ড হেস্টিংস
  • লর্ড কর্নওয়ালিস
  • লর্ড ডালহৌসি
  • লর্ড ওয়েলেসলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

  • আমেনা বেগম
  • খাদিজা বেগম
  • ফিরোজা বেগম
  • ঘষেটি বেগম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

  • ওয়ারেন হেস্টিংস
  • রবার্ট ক্লাইভ
  • লর্ড রিপন
  • উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।