উদ্দীপকের সাথী ইতিহাস পড়ে তোমার পাঠ্যপুস্তকের কোন শাসনব্যবস্থার কথা জানতে পারে? উক্ত শাসনব্যবস্থার বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথীর ইতিহাস পড়ার সাথে আমার পাঠ্যপুস্তকের দ্বৈত শাসনব্যবস্থার কথা জানতে পারি। দ্বৈতশাসন ব্যবস্থার বৈশিষ্ট্য হলো-দ্বৈত শাসন ব্যবস্থা হলো দুই ধরনের শাসন ব্যবস্থা। দ্বৈত শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে ইংরেজরা নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করে। এতে দেওয়ানি ও দেশ রক্ষার ক্ষমতা থাকে কোম্পানির হাতে এবং বিচার ও শাসনভার থাকে নবাবের হাতে।দ্বৈত শাসন ব্যবস্থায় কোম্পানি তাদের অভিনব ক্ষমতা লাভ করে। এই ব্যবস্থায় নবাব পেল ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানি পেল - দায়িত্বহীন ক্ষমতা। বাণিজ্যিক শুল্ক ছিল কোম্পানির হাতে। ফলে তারা নিজেদের মতো করে কর ধার্য করতেন। অন্যদিকে নবাব নামে শাসনভার পালন করতেন। দেওয়ানি আদায়ের জন্য তারা এই দেশীয় লোকবল নিয়োগ দেন, যাতে করে সহজে যোগাযোগ রক্ষা করা যায়। কোম্পানি নবাবের শাসন কার্যের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা রেখে বাকি সব টাকা নিজেরা গ্রহণ করতো। এতে দায়িত্ব ছাড়াই প্রকৃত ক্ষমতা কোম্পানির হাতে থেকে যায়।সুতরাং উদ্দীপকের সাথীর পঠিত বিষয়ের সাথে মিল করে বলতে পারি, দ্বৈতশাসন ব্যবস্থায় নবাব পেয়েছিল ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন ক্ষমতা।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথী ইতিহাস পড়ে তোমার পাঠ্যপুস্তকের কোন শাসনব্যবস্থার কথা…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর