ব্রিটিশ শক্তির উৎপত্তি হিসেবে পলাশীর যুদ্ধ অপেক্ষা এ যুদ্ধ অনেক বেশি পুরুত্বপূর্ণ- বিশ্লেষণ কর।
উত্তর: ব্রিটিশ শক্তির উৎপত্তি হিসেবে পলাশী যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ অনেক বেশি গুরুত্বপূর্ণ। উক্তিটি যথার্থ।'ভারতবর্ষের ইতিহাসে ১৭৬৪ সালের বক্সারের যুদ্ধের গুরুত্ব অত্যধিক। বক্সারের যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী। মীর কাসিমের ইংরেজ বিতারণ ও স্বাধীনতা রক্ষার শেষ আশাও এ যুদ্ধের ফলে শেষ হয়ে যায়। ভারতবর্ষে ইংরেজ প্রভাব ও মর্যাদা বৃদ্ধি পায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অযোধ্যার নববের নিকট থেকে কারা ও এলাহাবাদ অঞ্চল দুটি কেড়ে নেয়। ফলে দিল্লি থেকে বাংলা পর্যন্ত সমগ্র ভারত ইংরেজদের অধীনে চলে যায়। রবার্ট ক্লাইভ এ যুদ্ধের ফলে দিল্লিতে আনুষ্ঠানিকভাবে সম্রাটের কাছ থেকে বার্ষিক ২৬ লক্ষ টাকা রাজস্বের বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের কর্তৃত্ব লাভ করেন, ফলে বাংলার ইংরেজ অধিকার আইনগত স্বীকৃত হয় এবং কোম্পানি অসীম ক্ষমতাপ্রাপ্ত হয়।ঐতিহাসিক জেমস স্টিফেন্স এ প্রসঙ্গে বলেন ব্রিটিশ শক্তির উৎপত্তি হিসেবে ভারতবর্ষে পলাশী যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ অধিকতর গুরুত্বপূর্ণ। কারণ মীর কাসিমের পরাজয়ের সঙ্গে সঙ্গে বাংলার নবাবি আমল শেষ হয়ে যায় অর্থাৎ চূড়ান্তভাবে বাংলার স্বাধীনতা ইংরেজরা গ্রাস করে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
ব্রিটিশ শক্তির উৎপত্তি হিসেবে পলাশীর যুদ্ধ অপেক্ষা এ যুদ্ধ অনেক বেশ…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর