উদ্দীপকে আসাদের দেখা নাটকে উক্ত বণিক সংঘের কার্যক্রমের খণ্ডচিত্র প্রদর্শিত হয়েছে- কথাটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আসাদের দেখা নাটকে উক্ত বণিক সংঘ তথা পর্তুগিজদের কার্যক্রমের খণ্ডচিত্র প্রদর্শিত হয়েছে- উক্তিটি যথার্থ।পর্তুগিজরা প্রথমে ব্যবসার উদ্দেশ্যে আসে, কিন্তু পরে তারা রাজনৈতিক ও সামরিক শক্তি ব্যবহার করে নিজেদের আধিপত্য বিস্তার করেন। তারা ১৫১০ সালে ভারতের গোয়া দখল করে এটিকে তারা তাদের প্রধান উপনিবেশ কেন্দ্র হিসেবে গড়ে তোলে। আলবুকার্ক ভারতবর্ষে পর্তুগিজ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে। তারা নতুন রাজ্য গ্রাস করার জন্য অবিরত যুদ্ধে লিপ্ত থাকত। পাশাপাশি স্থল ও নৌপথে দস্যুবৃত্তি করতেও দ্বিধাবোধ করত না। ধর্ম বিষয়ে তারা অসহিষ্ণু ছিল এবং অধিকৃত অঞ্চলে তারা যে নীতি গ্রহণ করত তা হলো “হয় খ্রিষ্টধর্ম গ্রহণ করো অথবা মৃত্যুবরণ করো।” তারা বিভিন্ন স্থানে বন্দরে কুঠি স্থাপন করে এবং কুঠিগুলোকে দুর্গে পরিণত করে। পর্তুগিজরা কেবল ব্যবসা-বাণিজ্যই করত না, তারা এদেশের জমিদার ও প্রতাপশালী বারো ভূঁইয়াদের সেনাবাহিনীতে চাকরি করত। আবার সুযোগ পেলেই জুলুম, নির্যাতন ও লুণ্ঠন করত। অনেক সময় সম্রাট বা নবাবের আইন অমান্য করে বিনা শুল্কে স্বাধীনভাবে ব্যবসা করত। তারা অসহায় বালক-বালিকাদের জোর করে ধর্মান্তর করত। এদেশের মানুষ ধরে নিয়ে বিদেশে দাসিরূপে বিক্রয় করত। পর্তুগিজ সৈন্যরা এদেশের মেয়েদের বিয়ে করত। তাদের অপরাধের মাত্রা বেড়ে গেলে কাসিম খান তাদের হুগলি কুঠি থেকে বিতারিত করেন। সর্বশেষ বাংলার সুবাদার শায়েস্তা খান পর্তুগিজদের চট্টগ্রাম ও সন্দ্বীপ থেকে বিতাড়িত করে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের নাটকের বণিক সংঘ তথা পর্তুগিজ বণিকদের কার্যক্রমের খণ্ডচিত্র প্রদর্শিত হয়েছে।সুতরাং বলতে পারি, উদ্দীপকে আমাদের দেখা নাটকে উক্ত বণিক সংঘ তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রমের খণ্ডচিত্র প্রদর্শিত হয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আসাদের দেখা নাটকে উক্ত বণিক সংঘের কার্যক্রমের খণ্ডচিত্র প্…
উদ্দীপক
দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর