উদ্দীপকের 'খ' দেশের সাথে সাদৃশ্যপূর্ণ দেশের বণিকদের পতনের কারণসমূহ আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের 'খ' দেশের সাথে সাদৃশ্যপূর্ণ দেশ হলো পর্তুগিজ। ভারতবর্ষে পর্তুগিজ বণিকদের বিভিন্ন কারণে পতন হয়।প্রথমত: পর্তুগিজদের অসহিষ্ণুতা ও নিপীড়ন নীতি তাদের পতনের জন্য প্রধান কারণ ছিল। পর্তুগিজরা ভারতের ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত কর ধার্য ও তারা ভারতীয় হিন্দু ও মুসলিম বালক-বালিকাদের নিয়ে জোরপূর্বক খ্রিষ্টধর্মে দীক্ষিত করতো। ফলে সম্রাট শাহজাহান ১৬৩২ খ্রিষ্টাব্দে পর্তুগিজদের প্রতি ক্ষুব্ধ হয়ে তাদেরকে হুগলি থেকে বিতাড়িত করেন। দ্বিতীয়ত: দ্বিতীয় ফিলিপের অধীনে পর্তুগালের সাথে স্পেন রাজ্য এক হওয়ায় ভারতবর্ষে পর্তুগিজ শক্তির পতনের পথ প্রশস্ত হয়। এ সময় স্পেনের সাথে ওলন্দাজ ও ইংরেজদের যুদ্ধ চলছিল। পর্তুগাল ও স্পেন এক হওয়ায় পর্তুগালকে ওলন্দাজ ও ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে হয়। এতে পর্তুগালের প্রচুর অর্থ ব্যয় হয়। ফলে পর্তুগালের মতো ছোট দেশের পক্ষে সুদূর প্রাচ্যের একটি রাষ্ট্রের রক্ষণাবেক্ষণের ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়ে।তৃতীয়ত: পর্তুগিজদের অনুকরণে ওলন্দাজ, ফরাসি, ইংরেজ প্রভৃতি ইউরোপীয় বণিকরা দলে দলে এদেশে ব্যবসায় করার জন্য আসতে থাকে এবং তাদের সাথে পর্তুগিজদের প্রবল প্রতিযোগিতা শুরু হয়। অন্যান্য ইউরোপীয় জাতির সাথে প্রতিযোগিতায় পর্তুগিজরা ব্যর্থ হয়। ফলে তাদের পতন ত্বরান্বিত হয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'খ' দেশের সাথে সাদৃশ্যপূর্ণ দেশের বণিকদের পতনের কারণসমূহ …
উদ্দীপক
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর