উক্ত কমিশনের সুপারিশ ভারতবাসীর শিক্ষা গ্রহণের পথ সহজ ও উন্মুক্ত করে- বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত কমিশন তথা হান্টার কমিশনের সুপারিশ ভারতবাসীর শিক্ষা গ্রহণের পথ সহজ ও উন্মুক্ত করে তোলে- উক্তিটি যথার্থ।ভারতবাসীর শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষার জন্য লর্ড রিপন ১৮৮২ সালে হান্টারের নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করে যা হান্টার শিক্ষা কমিশন নামে পরিচিত। ১. প্রাথমিক শিক্ষার বিস্তার: এই সুপারিশে প্রাথমিক শিক্ষাকে গুরুত্বদেওয়া হয়। এটি সবার জন্য সহজ করে দেওয়া হয়। ফলে সমাজের সব শ্রেণির জন্য শিক্ষা গ্রহণের পথ সহজ হয়।২. বৃত্তিমূলক শিক্ষা : কমিশন বৃত্তিমূলক শিক্ষাকে উৎসাহিত করে। এতে করে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়।৩. নারী শিক্ষার প্রসার এই কমিশনের সুপারিশে নারী শিক্ষার প্রসার করা প্রস্তাব হয়। এতে নারীদের শিক্ষাক্ষেত্রে প্রবেশের সুযোগ তৈরি হয়।৪. যুগোপযোগী শিক্ষা: আধুনিক শিক্ষার প্রসারের জন্য এই কমিশন কাজ করে। ফলে আধুনিক শিক্ষার প্রসার লাভ করে। এতে আধুনিক জ্ঞান দক্ষতা অর্জনে সাহায্য করে।৫. শিক্ষার কাঠামো পরিবর্তন শিক্ষার বিভিন্ন স্তর রাখা হয়।প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ব্যবস্থা করা হয়। যাতে শিক্ষা ক্ষেত্রে একটির পর আরেকটি ধাপ থাকে।সুতরাং বলতে হান্টার শিক্ষা কমিশন ভারতবাসীর শিক্ষা গ্রহণের পথকে সহজ করে দেয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত কমিশনের সুপারিশ ভারতবাসীর শিক্ষা গ্রহণের পথ সহজ ও উন্মুক্ত করে…
উদ্দীপক
রাজশাহী সরকারি সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর