উক্ত ঘটনার গুরুত্ব কী ছিল? ব্যাখ্যা কর।
উত্তর: ভারতবর্ষের ইতিহাসে বক্সারের যুদ্ধের গুরুত্ব অত্যধিক এবং এর ফলাফল ছিল সুদূরপ্রসারী। যেমন-প্রথমত, মীর কাসিমের ইংরেজ বিতাড়ন ও স্বাধীনতা রক্ষার শেষ আশা-ভরসাটুকুও এ যুদ্ধের ফলে ধূলিসাৎ হয় এবং ভারতবর্ষে ইংরেজ প্রভাব ও মর্যাদা বৃদ্ধি পায়। পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য অঞ্চলেও বিনা বাধায় ইংরেজ আধিপত্য বিস্তারের পথ উন্মোচিত হয়। দ্বিতীয়ত, দিল্লির মুঘল সম্রাট শাহ আলম এ যুদ্ধে পরাজয়ের ফলে ইংরেজদের পক্ষে যোগদান করেন।তৃতীয়ত, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা রোহিলাখণ্ডে পালিয়ে যান। আর মীর কাশিম আত্মগোপন করেন। অবশেষে ১৭৭৭ খ্রিষ্টাব্দে দিল্লির সন্নিকটে তিনি মৃত্যুবরণ করেন।ঐতিহাসিক জেমস স্টিফেন্স এ প্রসঙ্গে বলেন, "ব্রিটিশ শক্তির উৎপত্তি হিসেবে ভারতবর্ষে পলাশীর যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ অধিকতর গুরুত্বপূর্ণ।” কারণ মীর কাসিমের পরাজয়ের সঙ্গে সঙ্গে বাংলার নবাবি আমল শেষ হয়ে যায় অর্থাৎ চূড়ান্তভাবে বাংলার স্বাধীনতা ইংরেজরা গ্রাস করে এবং পরবর্তী ঘটনাবলি ছিল শুধু তাদের সাম্রাজ্যের বিস্তার ও সংগঠনের যুগ মাত্র।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত ঘটনার গুরুত্ব কী ছিল? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী সরকারি সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর