'ছিয়াত্তরের মন্বন্তর' বলতে কী বোঝায়?
উত্তর: ১১৭৬ বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭০ খ্রিষ্টাব্দের গ্রীষ্মকালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় যা ইতিহাসে 'ছিয়াত্তরের মন্বন্তর' নামে পরিচিত। লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈতশাসনের দায়িত্বহীনতার ফলে একদিকে বাংলার জনজীবনে এক অরাজক পরিস্থিতির উদ্ভব হয় এবং অন্যদিকে, অবাধ লুণ্ঠন ও যথেচ্ছভাবে রাজস্ব আদায়ের ফলে গ্রাম্যজীবন ধ্বংস হয়ে যায়। তাছাড়া পর পর দুই বছর অনাবৃষ্টি ও খরার ফলে কৃষকদের ফসলহানি ঘটে। অথচ এ দুই বছরের খাজনাও তাদেরকে পরিশোধ করতে হয়। এসব কারণে বাংলার মানুষ একেবারে নিঃস্ব হয়ে গেলে ছিয়াত্তরের মন্বন্তর দেখা দেয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
'ছিয়াত্তরের মন্বন্তর' বলতে কী বোঝায়?
উদ্দীপক
রাজশাহী সরকারি সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর