হ্যাঁ, আমি মনে করি উক্ত অঞ্চলে অর্থাৎ ভারতবর্ষে অন্যান্য ঔপনিবেশিক শক্তির চেয়ে আধিপত্য বিস্তারকারী দেশটি তথা ব্রিটেন ছিল অনেক বেশি সুসংগঠিত।অ্যান্টার্কটিকা অঞ্চল আবিষ্কারের পর ওই অঞ্চলের সম্পদ আহরণের জন্য রুশ, ইংরেজ ও আমেরিকানরা প্রবেশ করে। উদ্দীপকের অনুরূপ ভারতবর্ষ আবিষ্কারের পর পর্তুগিজ, দিনেমার, ওলন্দাজ, ইংরেজ ও ফরাসি জাতি ভারতবর্ষে প্রবেশ করে। ভারতবর্ষে যেসব জাতি প্রবেশ করে তাদের মধ্যে ইংরেজ ঔপনিবেশিক জাতি ছিল সবচেয়ে বেশি সুসংগঠিত। তারা প্রথমে ব্যবসায় বাণিজ্য করার জন্য ভারতবর্ষে আগমন করে। কিন্তু বাণিজ্যের পাশাপাশি তারা এ উপমহাদেশে আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। ইংরেজ ইষ্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ব্রিটেনের কিছু বণিক সম্প্রদায়ের ফলে তাদের মূল উদ্দেশ্য ছিল ব্যবসায় বাণিজ্য করা এবং এ কোম্পানি একটি ডাইরেক্টর সভা কর্তৃক পরিচালিত হতো। অপরদিকে ইউরোপের অন্যান্য দেশের কোম্পানিগুলো ছিল সরকারি এবং এ কোম্পানিগুলো খুব বেশি সুসংগঠিত ছিল না। ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানি আর্থিকভাবে ইউরোপের অন্যান্য কোম্পানির তুলনায় অনেক শক্তিশালী ছিল। ফলে তারা পৃথিবীর যেকোনো প্রান্তে আধিপত্য বিস্তারে অন্যান্য দেশের তুলনায় এগিয়ে ছিল।পরিশেষে বলা যায়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আধিপত্য বিস্তারে অন্যান্য ঔপনিবেশিক শক্তির চেয়ে অনেক বেশি সুসংগঠিত ছিল।