হ্যাঁ, আমি মনে করি, এই যুদ্ধে রূপসের পরাজয়ের মধ্যে দিয়েই দেশের স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছিল।প্রথমত, উদ্দীপকের রূপসের পরাজয়ের মতো নবাব সিরাজউদ্দৌলার পলাশী যুদ্ধের পরাজয়ের মধ্যে দিয়ে ইংরেজরা প্রকৃত ক্ষমতা নিজেদের হাতে পেয়ে যায়।দ্বিতীয়ত, উদ্দীপকের রূপসের মতো নবাবের পরাজয় ঘটলে বাংলায় একচেটিয়া বাণিজ্যিক অধিকার লাভ করে ইংরেজরা।তৃতীয়ত, এই যুদ্ধে পরাজয়ের ফলে ইংরেজদের সামরিক শক্তি বৃদ্ধি পায়। ফলে এই দেশের মানুষ তাদের প্রতিপত্তি হারায়।চতুর্থত, এ যুদ্ধে পরাজয়ের ফলে এ দেশের মানুষ ইংরেজদের গোলামীতে পরিণত হয়।সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলতে পারি, উদ্দীপকের রূপসের পরাজয়ের মতো নবাবের পরাজয়ের মধ্যে দিয়েই দেশের স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছিল।