শেয়ারFacebookWhatsApp

অন্ধকূপ হত্যা কী?

উত্তর: ইংরেজদের ঔদ্ধত্য আচরণের পরিপ্রেক্ষিতে নবাব কলকাতা অভিযান পরিচালনা করলে কতিপয় ইংরেজ কর্মচারী ফোর্ট উইলিয়াম থেকে বন্দি হন। বন্দিদের মধ্যে হলওয়েল নামক একজনের বিবরণ মতে জানা যায়, নবাব ১৪৬ জন ইংরেজ বন্দিকে ১৮′ × ১৪′ আয়তনবিশিষ্ট এক ক্ষুদ্র অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ করে রাখেন। এসময় প্রচণ্ড গরমে ১৪৬ জন বন্দির মধ্যে ১২৩ জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। হলওয়েল কর্তৃক প্রচারিত এ কাহিনি অন্ধকূপ হত্যা হিসেবে বিখ্যাত। কিন্তু আধুনিক ঐতিহাসিকগণ অন্ধকূপ হত্যাকাণ্ডের কোনো সত্যতা খুঁজে পাননি।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

অন্ধকূপ হত্যা কী?

উদ্দীপক

সাথী ইতিহাস পড়ে জানতে পারে যে, 'ক' অঞ্চলে বিদেশি কর্তৃক প্রবর্তিত শাসনব্যবস্থার কিছু বৈশিষ্ট্য। এ ধরনের শাসনব্যবস্থায় নবাবের দায়িত্ব আছে কিন্তু ক্ষমতা নেই। ফলে দেশের আর্থসামাজিক অবস্থার করুণ চিত্র দেখা দেয়।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

বক্সারের যুদ্ধ ১৭৬৪ সালে সংঘটিত হয়।

উত্তর

ইংরেজদের ঔদ্ধত্য আচরণের পরিপ্রেক্ষিতে নবাব কলকাতা অভিযান পরিচালনা করলে কতিপয় ইংরেজ কর্মচারী ফোর্ট উইলিয়াম থেকে বন্দি হন। বন্দিদের মধ্যে হলওয়েল নামক একজনের বিবরণ মতে জানা যায়, নবাব ১৪৬ জন ইংরেজ বন্দিকে ১৮′ × ১৪′ আয়তনবিশিষ্ট এক ক্ষুদ্র অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ করে রাখেন। এসময় প্রচণ্ড গরমে ১৪৬ জন বন্দির মধ্যে ১২৩ জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। হলওয়েল কর্তৃক প্রচারিত এ কাহিনি অন্ধকূপ হত্যা হিসেবে বিখ্যাত। কিন্তু আধুনিক ঐতিহাসিকগণ অন্ধকূপ হত্যাকাণ্ডের কোনো সত্যতা খুঁজে পাননি।

উত্তর

উদ্দীপকের সাথীর ইতিহাস পড়ার সাথে আমার পাঠ্যপুস্তকের দ্বৈত শাসনব্যবস্থার কথা জানতে পারি। দ্বৈতশাসন ব্যবস্থার বৈশিষ্ট্য হলো-দ্বৈত শাসন ব্যবস্থা হলো দুই ধরনের শাসন ব্যবস্থা। দ্বৈত শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে ইংরেজরা নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করে। এতে দেওয়ানি ও দেশ রক্ষার ক্ষমতা থাকে কোম্পানির হাতে এবং বিচার ও শাসনভার থাকে নবাবের হাতে।দ্বৈত শাসন ব্যবস্থায় কোম্পানি তাদের অভিনব ক্ষমতা লাভ করে। এই ব্যবস্থায় নবাব পেল ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানি পেল - দায়িত্বহীন ক্ষমতা। বাণিজ্যিক শুল্ক ছিল কোম্পানির হাতে। ফলে তারা নিজেদের মতো করে কর ধার্য করতেন। অন্যদিকে নবাব নামে শাসনভার পালন করতেন। দেওয়ানি আদায়ের জন্য তারা এই দেশীয় লোকবল নিয়োগ দেন, যাতে করে সহজে যোগাযোগ রক্ষা করা যায়। কোম্পানি নবাবের শাসন কার্যের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা রেখে বাকি সব টাকা নিজেরা গ্রহণ করতো। এতে দায়িত্ব ছাড়াই প্রকৃত ক্ষমতা কোম্পানির হাতে থেকে যায়।সুতরাং উদ্দীপকের সাথীর পঠিত বিষয়ের সাথে মিল করে বলতে পারি, দ্বৈতশাসন ব্যবস্থায় নবাব পেয়েছিল ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন ক্ষমতা।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি উক্ত শাসন ব্যবস্থার ফলেই আর্থ-সামাজিক অবস্থার করুণ পরিণতি দেখা যায়।উদ্দীপকের 'ক' অঞ্চলের শাসন দ্বৈত শাসনের প্রতিচ্ছবি রয়েছে। দ্বৈত শাসন-এর ফলে দেওয়ানি ও দেশরক্ষার দায়িত্ব লাভ করে কোম্পানি অপরদিকে নবাব লাভ করে বিচার ও শাসনভার। ফলে বিদেশী বণিকগোষ্ঠির হাতে অঢেল ক্ষমতা চলে যায়, এতে করে তারা এই দেশীয় মানুষের উপর শুরু করে অত্যাচার। এতে আর্থ-সামাজিক অবস্থার করুণ পরিণতি হয়।প্রথমত, প্রশাসনিক জটিলতা বৃদ্ধি পায়। কোম্পানি রাজস্ব ব্যবস্থার দায়িত্ব নেওয়ায় তারা প্রশাসকের ভূমিকায় আসে। কিন্তু তারা এই দেশীয় রীতিনীতি সম্পর্কে না জানায় প্রশাসনে কার্যক্ষমতা কমে যায়।দ্বিতীয়ত, শাসনের নামে চলে অপশাসন। নবাবের নিজামত ও কোম্পানির কর্মচারীর নিজেদের স্বার্থ হাসিলের জন্য প্রতি বছর কর বৃদ্ধি করে। কর বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদ ও অর্থনীতি অবক্ষয়ের মুখে পড়ে।তৃতীয়ত, দুর্নীতির ব্যাপকতা বৃদ্ধি পায়। আর্থ-সামাজিক সব ধরনের প্রতিষ্ঠানে দুর্নীতির ছাপ পরে। ঐতিহাসিক কেরী বলেন, দ্বৈত শাসন অরাজকতা ও দুর্নীতিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। চতুর্থত, ছিয়াত্তরের মন্বন্তর দেখা যায়। ১৭৭০ সালে অর্থাৎ ১১৭৬ বঙ্গাব্দে বাংলায় ছিয়াত্তরের মন্বন্তরের ফলে বাংলার জনসংখ্যার এক-তৃতীয়াংশ মৃত্যুবরণ করে। দেশে চুরি, ডাকাতি, ছিনতাই এবং রাহাজানি বৃদ্ধি পায়। এতে করে জনজবিনে চরম অরাজকতা ও নিরাপত্তাহীনতা নেমে আসে।উপরোক্ত আলোচনা থেকে বলতে পারি যে, দ্বৈত শাসনের ফলে আর্থসামাজিক অবস্থার করুণ পরিণতি হয়।
HSCHistory 1st Paperরাজশাহী কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

  • খাজা নাজিমুদ্দিন
  • খাজা শাহাবুদ্দিন
  • নূরুল আমিন
  • মোনায়েম খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

  • লর্ড হেস্টিংস
  • লর্ড কর্নওয়ালিস
  • লর্ড ডালহৌসি
  • লর্ড ওয়েলেসলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

  • আমেনা বেগম
  • খাদিজা বেগম
  • ফিরোজা বেগম
  • ঘষেটি বেগম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

  • ওয়ারেন হেস্টিংস
  • রবার্ট ক্লাইভ
  • লর্ড রিপন
  • উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।