অজ্ঞতা ও অদূরদর্শিতাই ছিল সিরাজ-উদ-দৌলার পতনের অন্যতম কারণ— ব্যাখ্যা করো।
উত্তর: অজ্ঞতা ও অদূরদর্শিতাই ছিল বাংলার নবাব সিরাজ-উদ-দৌলার পতনের অন্যতম কারণ। পলাশী যুদ্ধে মীর মদনের মৃত্যুতে নবাব দিশেহারা হয়ে পড়েন। ষড়যন্ত্রের খবর পাওয়া সত্ত্বেও দুর্বলতার কারণে তিনি কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে সাহসী হননি। বরং বাধ্য হয়ে কুচক্রী মীরজাফরের ওপরই বাংলার স্বাধীনতা রক্ষার গুরুদায়িত্ব অর্পণ করেন। মোহনলাল ও ফরাসি যোদ্ধা সিনফ্রের বাহিনী যখন নবাবের বিজয়কে নিশ্চিত করার পথে নিয়ে যাচ্ছিল ঠিক তখন বিশ্বাসঘাতক মীরজাফরের পরামর্শে নবাব যুদ্ধবিরতির আদেশ দেন। এতে তার সমরকৌশলের অপরিপক্কতাই প্ৰকাশ পায়। এসব কারণেই পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয় ঘটে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
অজ্ঞতা ও অদূরদর্শিতাই ছিল সিরাজ-উদ-দৌলার পতনের অন্যতম কারণ— ব্যাখ্য…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর