ইংরেজ কোম্পানি কীভাবে দেওয়ানি লাভ করে?
উত্তর: নবাব সিরাজ-উদ্দৌলা পলাশীর যুদ্ধে এবং মীর কাসিম বক্সারের যুদ্ধে পরাজিত হওয়ার পর ইংরেজদের প্রতিরোধ করার মতো শক্তি ও সাহস 'এদেশ থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়। কোম্পানি নাজিমউদ্দৌলাকে শর্ত সাপেক্ষে বাংলার সিংহাসনে বসায়। শর্ত অনুসারে তিনি ইংরেজদের বিনা শুল্কে অবাধ বাণিজ্য করার সুবিধা দেন এবং দেশীয় বণিকদের অবাধ বাণিজ্য সুবিধা বাতিল করেন। ক্লাইভ বার্ষিক ২৬ লক্ষ টাকা কর প্রদানের বিনিময়ে সম্রাটের নিকট হতে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। ১৭৬৫ সালের ১২ আগস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি সনদ লাভ করে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
ইংরেজ কোম্পানি কীভাবে দেওয়ানি লাভ করে?
উত্তর