শেয়ারFacebookWhatsApp

ভাস্কো-দা-গামা কত খ্রিষ্টাব্দে ভারতবর্ষে আসেন?

উত্তর: ভাস্কো-ডা-গামা ১৪৯৮ খ্রিষ্টাব্দে ভারতবর্ষে আসেন।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

ভাস্কো-দা-গামা কত খ্রিষ্টাব্দে ভারতবর্ষে আসেন?

উদ্দীপক

প্রিন্স ফিলিপ অল্প বয়সে উত্তরাধিকারসূত্রে একটি রাজ্যের সিংহাসন লাভ করেন। কিন্তু তার ঘনিষ্ঠজনেরা এমন শাসক মনোনয়নে সন্তুষ্ট হননি। তারা বহিঃশত্রুর সাথে ষড়যন্ত্র করে শাসক ফিলিপকে ক্ষমতাচ্যুত ও হত্যা করেন। অদূরদর্শিতা ও বিচক্ষণতার অভাবে তাকে করুণ পরিণতি ভোগ করতে হয়।

Dhaka · 2025

উত্তর

ভাস্কো-ডা-গামা ১৪৯৮ খ্রিষ্টাব্দে ভারতবর্ষে আসেন।

উত্তর

কোম্পানির শাসনামলে রবার্ট ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসনব্যবস্থা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলায় মন্বন্তর দেখা দেয়। দ্বৈত শাসনব্যবস্থায় রাজস্ব আদায়ের ক্ষমতা কোম্পানির হাতে থাকায় তারা অন্যায়ভাবে বাংলার জনগণের ওপর অধিক খাজনা আরোপ করে। অর্থাৎ- বাংলার জনসাধারণের অর্থনৈতিক অবস্থা ক্রমেই শোচনীয় হয়ে পড়ে। এছাড়া পর পর দু'বছর অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে গেলে দেশে দারুণ খাদ্যাভাব দেখা দেয়। ফলে ১১৭৬ বঙ্গাব্দ অর্থাৎ ১৭৭০ সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, যা ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকের প্রিন্স ফিলিপের চরিত্রের সাথে আমার পাঠ্যবইয়ের শাসক নবাব সিরাজউদ্দৌলার মিল রয়েছে। ১৭৩৩ খ্রিষ্টাব্দে সিরাজউদ্দৌলা জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মির্জা মুহম্মদ হাসিম জয়নুদ্দিন খান। ১৭৫৬ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর মাত্র ২২ বছর বয়সে সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদের মসনদে বসেন। মসনদে আসীন হওয়ার পর থেকেই সিরাজ নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন। কেননা তার সিংহাসন আরোহণকে আলীবর্দী খানের অপর দুই কন্যা সহজে মেনে নিতে পারেনি। বিশেষ করে তার বড় খালা ঘসেটি বেগম সিরাজের এক খালাতো ভাই শওকত জঙ্গকে মসনদে বসানোর জন্য ষড়যন্ত্র শুরু করেন। এতে ইন্ধন যোগায় ঘসেটি বেগমের দেওয়ান রাজা রাজবল্লভ। অন্যদিকে, নবাবের প্রধান সেনাপতি ও বখশী মীর জাফরের ভূমিকাও ছিল কুচক্রীর। এদের প্ররোচনা ও সমর্থনে উৎসাহিত হয়ে - পূর্ণিয়ার শাসনকর্তা শওকত জঙ্গ সিরাজের প্রতি অবাধ্যতা প্রদর্শন করেন এবং তার আনুগত্য মেনে নিতে অস্বীকার করেন। সিরাজদ্দৌলা মসনদে আরোহণ করার পর পরই উপলব্ধি করেন, ঘরের শত্রুকে দমন করতে না পারলে তার মসনদ নিষ্কণ্টক হবে না। কিন্তু তারপরও তিনি শত্রুকে দমন করতে পারেননি। কারণ ছোটবেলা থেকেই অত্যধিক স্নেহে পালিত সিরাজের চারিত্রিক দৃঢ়তার অভাব ছিল। ফলে তিনি পরাস্ত ও নিহত হন আর ষড়যন্ত্রকারীরা সফল হয়। উদ্দীপকে আলোচিত প্রিন্স ফিলিপের চরিত্রে এমনই ঘটনার ইঙ্গিত রয়েছে। সুতরাং বলা যায়, প্রিন্স ফিলিপের চরিত্রের সাথে নবাব সিরাজউদ্দৌলার মিল রয়েছে।

উত্তর

না আমি মনে করি শুধুমাত্র বিচক্ষণতার অভাবই প্রিন্স ফিলিপের সাথে সাদৃশ্যপূর্ণ নবাব সিরাজউদ্দৌলার পতনের কারণ নয়। তার পরাজয়ে আরো নানাবিধ কারণ ছিল। উদ্দীপকে উল্লিখিত নবাবের রাজনৈতিক অদূরদর্শিতা ও বিচক্ষণতার অভাব এবং মাতামহের অত্যধিক স্নেহ ও প্রাচুর্যের মধ্যে লালিত-পালিত হওয়ায় সিরাজের চরিত্রে কঠোরতা ও দৃঢ়তার অভাব থাকলেও মীরজাফর ও তার সহযোগীদের বিশ্বাসঘাতকতাই ছিল নবাবের পরাজয়ের প্রধান কারণ। প্রধান সেনাপতি হিসেবে বিজয়ের মুহূর্তে তিনি নবাবকে ভুল পরামর্শ দেন ও যুদ্ধক্ষেত্রে নীরব দ...কের ভূমিকা পালন করেন। তাছাড়া পলাশীর যুদ্ধক্ষেত্রে সুনিশ্চিত বিজয়কে উপেক্ষা করে নবাবের যুদ্ধ বিরতি ঘোষণা করা তার সমরনীতির অপরিপক্বতার ও পরনির্ভরশীলতার পরিচয় বহন করে, যা তার পতনকে ত্বরান্বিত করেছিল। ফরাসিরা তার বিরুদ্ধে ইংরেজদের ষড়যন্ত্র সম্পর্কে তাকে হুঁশিয়ার করে দেওয়ার পরেও তিনি তাতে কর্ণপাত করেননি। নবাব আলীবর্দী খানও মৃত্যুর আগে সিরাজকে ইংরেজদের শক্তি বৃদ্ধি সম্পর্কে সতর্ক করে যান। মূলত নবাবের মধ্যে চারিত্রিক দৃঢ়তার অভাব দেখা দিয়েছিল। নিজ স্বার্থসিদ্ধির জন্য জাতীয় স্বার্থকে বিসর্জন দিতে কর্মচারী, সভাসদ, সেনাপতি, ব্যবসায়ী, ধনকুবের ও সৈন্যরা দ্বিধাবোধ করেনি। অপরদিকে রবার্ট ক্লাইভ সূক্ষ্ম কূটনীতি, উন্নত রণকৌশল এবং রণসম্ভারে নবাব অপেক্ষা অনেক বেশি পারদর্শী ছিলেন। ফলে ক্লাইভের নিকট নবাব সিরাজউদ্দৌলার পরাজয় নিশ্চিত ছিল। অতএব প্রিন্স ফিলিপের মতো অদূরদর্শিতা ও বিচক্ষণতার অভাব নবাব সিরাজের পরাজয়ের কারণ হলেও অভ্যন্তরীণ ষড়যন্ত্র, বরার্ট ক্লাইভের ষড়যন্ত্র, দুর্বলতা, মীরজাফরের উপর আস্থা তার পরাজয়ের জন্য দায়ী।
HSCHistory 1st PaperDhaka 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

  • খাজা নাজিমুদ্দিন
  • খাজা শাহাবুদ্দিন
  • নূরুল আমিন
  • মোনায়েম খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

  • লর্ড হেস্টিংস
  • লর্ড কর্নওয়ালিস
  • লর্ড ডালহৌসি
  • লর্ড ওয়েলেসলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

  • আমেনা বেগম
  • খাদিজা বেগম
  • ফিরোজা বেগম
  • ঘষেটি বেগম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

  • ওয়ারেন হেস্টিংস
  • রবার্ট ক্লাইভ
  • লর্ড রিপন
  • উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।