শেয়ারFacebookWhatsApp

ভাস্কো-দা-গামা কত সালে ভারতবর্ষে আসেন?

উত্তর: ভাস্কো-দা-গামা ১৪৯৮ সালে ভারতবর্ষে আসেন।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

ভাস্কো-দা-গামা কত সালে ভারতবর্ষে আসেন?

উদ্দীপক

'ক' দেশের কিছু বণিক বাণিজ্য করার জন্য 'খ' দেশে আসে। তারা 'খ' দেশে বাণিজ্য করতে এসে সেখানে সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখে। ফলে 'খ' দেশে বাণিজ্য করতে আসা অন্যান্য বণিকদের সাথে ক্রমাগত যুদ্ধবিগ্রহে লিপ্ত হতে থাকে। একপর্যায়ে তারা 'খ' দেশের জনগণের ওপর নির্যাতন, লুণ্ঠন ও জোরপূর্বক মানুষকে ধরে নিয়ে যাওয়া ইত্যাদি করতে থাকলে দেশীয় রাজা তাদের ওপর ক্ষিপ্ত হন।ফলে তারা ঐদেশ থেকে বিতাড়িত হয়।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ · 2025

উত্তর

ভাস্কো-দা-গামা ১৪৯৮ সালে ভারতবর্ষে আসেন।

উত্তর

ভারতবর্ষের সাথে প্রাচীনকাল থেকেই ইউরোপীয়দের জল ও স্থলপথে ব্যবসা বাণিজ্যের যোগাযোগ ছিল। মূলত ভারতবর্ষে বাণিজ্যিক সুবিধা, সমৃদ্ধ কৃষিব্যবস্থা সর্বোপরি প্রাকৃতিক সম্পদ ও ঐশ্বর্যে পূরিপূর্ণতার কারণে ইউরোপীয়রা এখানে আগমন করে। ইউরোপীয় দেশসমূহে শিল্প বিপ্লবপ্রসূত পুঁজিবাদের বিকাশ ও নতুন বাজার অনুসন্ধান পরোক্ষভাবে ভারতে ইউরোপীয়দের আগমন ঘটায়। ইউরোপীয়রা ভারতে প্রথম ব্যবসায়ী কার্য সম্পন্ন করলেও ধীরে ধীরে রাজনৈতিক ক্ষমতা দখল করে ঔপনিবেশিক শাসন শুরু করে।

উত্তর

'ক' দেশের বণিকদের মতো পর্তুগিজ দেশের বণিকেরা ভারতবর্ষে ব্যবসায় করতে এসে সাম্রাজ্য বিস্তারের দিকে ঝুঁকে পড়ে।উদ্দীপকে দেখা যায়, 'ক' দেশের কিছু বণিক ব্যবসায় বাণিজ্য করার জন্য 'খ' দেশে আসে। তারা 'খ' দেশে বাণিজ্য করতে এসে সেখানে সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখে। একপর্যায়ে তারা 'খ' দেশের জনগণের ওপরও নির্যাতন, লুণ্ঠন ও জোরপূর্বক মানুষকে ধরে নিয়ে যাওয়া ইত্যাদি করতে থাকলে দেশীয় রাজা তাদের ওপর রুষ্ট হন। ফলে তারা ঐ দেশ হতে বিতাড়িত হয়। উদ্দীপকের এরূপ ঘটনার সাথে পাঠ্যবইয়ের পর্তুগিজ বণিকদের সাদৃশ্য রয়েছে। ভাস্কো-দা-গামার আবিষ্কৃত পথ ধরেই পর্তুগিজ বণিকরা ভারতীয় উপমহাদেশে আসে ব্যবসায় বাণিজ্য করতে। ভাস্কো-দা-গামার স্বদেশ প্রত্যাবর্তনের পর ১৫০০ খ্রিষ্টাব্দে পেড্রো আল-ভারেজ কাব্রাল তেরোটি নৌবহরসহ উপমহাদেশে আগমন করেন। ভারতীয় বাণিজ্য কুঠিগুলোর প্রতিনিধি হিসেবে ফ্রান্সিকো-ডি আল মিডার প্রত্যাবর্তনের পর আলবুকার্ক উপমহাদেশে আগমন করেন। আলবুকার্ক পর্তুগিজ গভর্নরদের মধ্যে ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং তার নেতৃত্বে উপমহাদেশে পর্তুগিজগণ খুব সমৃদ্ধ এবং শক্তিশালী হয়ে ওঠে। ভারতীয় উপমহাদেশের রাজন্যবর্গের দুর্বলতার সুযোগে আল বুকার্ক উপমহাদেশে পর্তুগিজ সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে থাকেন। এ উদ্দেশ্যে তিনি বিজাপুরের সুলতানের নিকট থেকে গোয়া দখল করে একটি শক্তিশালী বাণিজ্য কেন্দ্র ঘাঁটি হিসেবে গড়ে তোলেন। পর্তুগিজ বাণিজ্য জাহাজগুলো আধুনিক রণতরীর মতোই কামান দ্বারা সুসজ্জিত থাকায় কালিকটের রাজার সম্মিলিত বাহিনী পর্তুগিজদের নিকট শোচনীয়ভাবে পরাজিত হয়। এ পরাজয়ের ফলে ভারতীয় রাজন্যবর্গের রাজনৈতিক দুর্বলতা পর্তুগিজদের সম্মুখে স্পষ্ট হয়ে ওঠে। ফলে তারা ভারতীয় রাজনীতিতে হস্তক্ষেপ শুরু করে। ভারতীয় জনগণের প্রতি পর্তুগিজদের অত্যাচার উৎপীড়ন বেড়ে যায়। তারা দিউ, দমন, কালিকট, কোচিন বোম্বাই, সিংহল হুগলি এবং বঙ্গদেশে শক্তিশালী বাণিজ্য কুঠি তথা সাম্রাজ্য স্থাপনে সক্ষম হয়েছিল।

উত্তর

উদ্দীপকের 'খ' দেশের সাথে সাদৃশ্যপূর্ণ দেশ হলো পর্তুগিজ। ভারতবর্ষে পর্তুগিজ বণিকদের বিভিন্ন কারণে পতন হয়।প্রথমত: পর্তুগিজদের অসহিষ্ণুতা ও নিপীড়ন নীতি তাদের পতনের জন্য প্রধান কারণ ছিল। পর্তুগিজরা ভারতের ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত কর ধার্য ও তারা ভারতীয় হিন্দু ও মুসলিম বালক-বালিকাদের নিয়ে জোরপূর্বক খ্রিষ্টধর্মে দীক্ষিত করতো। ফলে সম্রাট শাহজাহান ১৬৩২ খ্রিষ্টাব্দে পর্তুগিজদের প্রতি ক্ষুব্ধ হয়ে তাদেরকে হুগলি থেকে বিতাড়িত করেন। দ্বিতীয়ত: দ্বিতীয় ফিলিপের অধীনে পর্তুগালের সাথে স্পেন রাজ্য এক হওয়ায় ভারতবর্ষে পর্তুগিজ শক্তির পতনের পথ প্রশস্ত হয়। এ সময় স্পেনের সাথে ওলন্দাজ ও ইংরেজদের যুদ্ধ চলছিল। পর্তুগাল ও স্পেন এক হওয়ায় পর্তুগালকে ওলন্দাজ ও ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে হয়। এতে পর্তুগালের প্রচুর অর্থ ব্যয় হয়। ফলে পর্তুগালের মতো ছোট দেশের পক্ষে সুদূর প্রাচ্যের একটি রাষ্ট্রের রক্ষণাবেক্ষণের ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়ে।তৃতীয়ত: পর্তুগিজদের অনুকরণে ওলন্দাজ, ফরাসি, ইংরেজ প্রভৃতি ইউরোপীয় বণিকরা দলে দলে এদেশে ব্যবসায় করার জন্য আসতে থাকে এবং তাদের সাথে পর্তুগিজদের প্রবল প্রতিযোগিতা শুরু হয়। অন্যান্য ইউরোপীয় জাতির সাথে প্রতিযোগিতায় পর্তুগিজরা ব্যর্থ হয়। ফলে তাদের পতন ত্বরান্বিত হয়।
HSCHistory 1st Paperনড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

  • খাজা নাজিমুদ্দিন
  • খাজা শাহাবুদ্দিন
  • নূরুল আমিন
  • মোনায়েম খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

  • লর্ড হেস্টিংস
  • লর্ড কর্নওয়ালিস
  • লর্ড ডালহৌসি
  • লর্ড ওয়েলেসলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

  • আমেনা বেগম
  • খাদিজা বেগম
  • ফিরোজা বেগম
  • ঘষেটি বেগম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

  • ওয়ারেন হেস্টিংস
  • রবার্ট ক্লাইভ
  • লর্ড রিপন
  • উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।