আলীবর্দী খানের সংক্ষিপ্ত পরিচয় দাও ।
উত্তর: ভারতবর্ষের ইতিহাসে আলীবর্দী খান একটি অবিস্মরণীয় নাম । তার প্রকৃত নাম মির্জা মুহাম্মদ আলী। জাতিতে তিনি ছিলেন তুর্কি বংশীয় এবং শিয়া মতাবলম্বী। ১৭৪০ সালে গিরিয়ার যুদ্ধে বাংলার নবাব সরফরাজ খানকে পরাজিত ও হত্যা করে তিনি বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হন। মারাঠা বা বর্গি দমন তার শাসনকালের একটি উল্লেখযোগ্য ঘটনা। ইংরেজদের সম্পর্কে তিনি অত্যন্ত সচেতন ও সজাগ ছিলেন এবং ইংরেজরাও তাকে যথেষ্ট সমীহ করে চলত। নবাব আলীবর্দী খানের কোনো পুত্রসন্তান ছিল না। তার মৃত্যুর পূর্বেই তিনি সিরাজদৌলাকে তার উত্তরাধিকারী মনোনীত করে যান।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
আলীবর্দী খানের সংক্ষিপ্ত পরিচয় দাও ।
উত্তর