হ্যাঁ, আমি মনে করি এর ফলে অর্থাৎ বঙ্গভঙ্গের ফলে নতুন বিভাগের জনসাধারণের ব্যাপক সুযোগ সুবিধা সৃষ্টি হয়।নতুন কোনো স্থান একটি নতুন প্রশাসনিক, রাজনৈতিকভাবে স্বীকৃতি পেলে সেখানে নতুন নতুন বিভিন্ন স্থাপনা গড়ে ওঠে। এতে করে যে স্থানের ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়।
উদ্দীপকের রাজশাহী বিভাগকে ভাগ করে রংপুর নামে একটি বিভাগ করা। যার ফলে রংপুর বিভাগ তার একটি নতুন ইউনিট হিসেবে পরিচিতি লাভ করে। এতদিন তারা রাজশাহী বিভাগের অধীনে থেকে, তাদের প্রশাসনিক, রাজনৈতিক, অর্থনৈতিক কার্যাবলি পরিচালনা করত। কিন্তু নতুন ভাগের ফলে নিজেদের মধ্যে তারা বিভিন্ন কর্মকাণ্ড চালাতে সুযোগ পায়। এখন তারা অন্যের অধীনে না থেকে নিজেরাই উন্নয়নের পথ খুঁজে পায়। ফলে নতুন বিভাগের জনসাধারণের ব্যাপক সুযোগ-সুবিধা বৃদ্ধি পায়।বঙ্গ বিভক্তের ফলে যেমন নতুন একটি প্রদেশ পায় এবং এই প্রদেশের একটি রাজধানী পায় তেমনি রংপুর বিভাগ নতুন একটি বিভাগও সিটি কর্পোরেশন লাভ করে।এতে করে নতুন রাজধানীতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। গড়ে ওঠে বিভিন্ন কলকারখানা, অফিস-আদালত। ফলে জনসাধারণ নিজেদের স্থানে কর্মসংস্থানের সুযোগ লাভ করে। আগে যেমন পূর্ব বাংলার মানুষ তাদের নিজেদের বিভিন্ন কাজে কলকাতায় যাওয়া লাগত, কিন্তু তারা বর্তমানে নিজ অঞ্চলে বসেই কলকাতা না গিয়েই সেই সুবিধা লাভ করে। ঠিক তেমনি রংপুরের মানুষ রাজশাহী না গিয়েই রংপুরে বসেই তাদের কাজকর্ম করতে পারছে।অতএব বলা যায়, নতুন বিভাগের ফলে জনসাধারণের ব্যাপক সুযোগ-সুবিধার সৃষ্টি হয়।