উদ্দীপকে করিম সাহেবের মতো প্রগতিশীল ভাবধারা গড়ে তোলার জন্য ব্রিটিশ আমলে আলীগড় আন্দোলনের সূত্রপাত হয়।১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামের ব্যর্থতা ভারতীয় মুসলমানদের মধ্যে নিরুৎসাহ ও হতাশার সৃষ্টি করে। মুসলমানদের এ অবস্থা থেকে পুনরুদ্ধার ও তাদের পুনর্জাগরণের জন্য স্যার সৈয়দ আহমদ খান ভারতে আলীগড়কেন্দ্রিক যে আন্দোলন সৃষ্টি করেন, ইতিহাসে তা 'আলীগড় আন্দোলন' নামে পরিচিত। এ আন্দোলনের মাধ্যমে ভারতীয় মুসলিম সম্প্রদায়কে আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও পশ্চাত্য শিক্ষা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন। পাশাপাশি বেনারসে 'ভারতীয় মুসলমানদের শিক্ষা উন্নয়ন সমিতি' নামে একটি সংস্থা গঠন করেন। এছাড়া আলীগড় কলেজ আধুনিক ভাবধারা, চিন্তাচেতনা জাগ্রত ও রাজনৈতিক জীবনকে প্রভাবিত করেছিল। আলীগড় আন্দোলনের ফলে মুসলিম সমাজে এক নবজাগরণ ঘটে। উদ্দীপকে দেখা যায়, করিম সাহেব তার এলাকার লোকজনের পিছিয়ে পড়ার জন্য আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও পাশ্চাত্য শিক্ষা সম্প্রসারণের পদক্ষেপ গ্রহণ করেন। যা পাঠ্য বইয়ের আলীগড় আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ।অতএব বলা যায়, করিম সাহেবের মতো প্রগতিশীল ভাবধারা গড়ে তোলার জন্য ব্রিটিশ আমলে আলীগড় আন্দোলনের সূত্রপাত হয়েছিল।