ইলবার্ট বিল বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: ইউরোপীয় অপরাধীদেরকে বিচার করার জন্য ভারতীয় বিচারকদের ক্ষমতা দিয়ে লর্ড রিপন যে আইন পাস করেন, তা ইলবার্ট বিল নামে পরিচিত। লর্ড রিপনের শাসনামলের অন্যতম একটি সংস্কার হলো ইলবার্ট বিল প্রণয়ন। ইলবার্ট বিলের মাধ্যমে লর্ড রিপন ভারতীয় এবং ইউরোপীয়দের মধ্যে জাতিগত বৈষম্য নিরসনে সচেষ্ট হন। ফৌজদারি দণ্ডবিধি অনুসারে কোনো ভারতীয় ম্যাজিস্ট্রেট পূর্বে ইউরোপীয় অপরাধীদের বিচার করতে পারতেন না। তাই তিনি 'ইলবার্ট বিল' প্রণয়নের মাধ্যমে ভারতীয় বিচারকদের সেই ক্ষমতা প্রদান করেন। ইউরোপীয়রা এ আইনকে অপমানজনক মনে করে এর বিরোধিতা শুরু করে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
ইলবার্ট বিল বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর