উক্ত আন্দোলন অর্থাৎ স্বদেশি আন্দোলন পুরাপুরি সফল হয়নি। তবুও এর ফলাফল ছিল মাইলফলক।মুসলমান সমাজ দূরে থাকার কারণে স্বদেশি আন্দোলন জাতীয়রূপ লাভে ব্যর্থ হয়। এ আন্দোলনের মাধ্যমে বিলেতি দ্রব্য বর্জন আন্দোলনও সফল হয়নি। কারণ কলকাতার মাড়োয়ারি অবাঙালি ব্যবসায়ী এবং বাংলার গ্রামগঞ্জের ব্যবসায়ীরা এ আন্দোলনের সঙ্গে. যুক্ত হয়নি। সর্বোপরি গোপনে সশস্ত্র সংগ্রামের পথে অগ্রসর হলে এ. আন্দোলন থেকে জনগণ দূরে সরে যায়। ফলে গণবিচ্ছিন্ন আন্দোলন সফলতার দ্বারে পৌঁছতে ব্যর্থ হয়। তাছাড়া সাধারণ মানুষ, এমনকি নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায়, দরিদ্র, সমাজও এ আন্দোলনের মর্ম বোঝার চেষ্টা করেনি। ফলে আন্দোলন সর্বজনীন এবং জাতীয় রূপ লাভকরতে ব্যর্থ হয়। এর ওপর চলে ইংরেজ সরকারের চরম দমননীতি, পুলিশি অত্যাচার। সবকিছু মিলে শেষপর্যন্ত স্বদেশি আন্দোলন ব্যর্থ হয়।স্বদেশি আন্দোলনে তাৎক্ষণিক সফলতা না এলেও এর ফলাফল ছিল সুদূরপ্রসারী। এ আন্দোলনের মধ্য দিয়ে গণসচেতনতার জন্ম হয়। এ আন্দোলন উপমহাদেশে ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের সূচনা করে। এ আন্দোলনের সঙ্গে ছাত্রসমাজ যুক্ত হওয়ার কারণে গুরুত্ব যেমন বৃদ্ধি পায়, তেমনি জনগণ রাজনীতি সচেতন হয়ে ওঠে।