ফকির-সন্ন্যাসী বিদ্রোহ কী? ব্যাখ্যা কর।
উত্তর: মুঘল আমল থেকেই বাংলার বিভিন্ন অঞ্চলে ফকির-সন্ন্যাসীদের তৎপরতা ছিল। পরবর্তীতে তাদের মুষ্টিভিক্ষা সংগ্রহ করাকে ব্রিটিশ কর্তৃপক্ষ বেআইনি ঘোষণা করে এবং তাদেরকে দস্যু বলে চিহ্নিত করে। এ কারণে ফকির-সন্ন্যাসীরা বিদ্রোহী হয়ে ওঠে। ফকির মজনু শাহ এবং সন্ন্যাসী ভবানী পাঠকের নেতৃত্বে ফকিররা বর্ধমান, বাকেরগঞ্জ, ঢাকা, রাজশাহীসহ ভারতবর্ষের বিভিন্ন স্থানে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এসব স্থানে তারা কোম্পানির অফিস লুট করে। অবশেষে ১৮০০ সালে ব্রিটিশ কর্তৃপক্ষের তুমুল প্রতিরোধে ফকির-সন্ন্যাসী বিদ্রোহের অবসান ঘটে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
ফকির-সন্ন্যাসী বিদ্রোহ কী? ব্যাখ্যা কর।
উত্তর