শেয়ারFacebookWhatsApp

বঙ্গভঙ্গ বলতে কী বোঝায়?

উত্তর: শাসনকার্য পরিচালনার সুবিধার্থে ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯০৫ সালে ইংরেজ সরকার কতৃক অবিভক্ত বাংলাকে দুই ভাগে ভাগ করাকে বঙ্গভঙ্গ বলে। লর্ড কার্জনের শাসনামলে বঙ্গভঙ্গ হয়। ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করা হয় এবং ১৫ অক্টোবর থেকে এটি কার্যকর হয়। যে দুটি প্রদেশে ভাগ করা হয় তা হলো – পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ ও পশ্চিমবঙ্গ প্রদেশ।ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ ও আসাম নিয়ে গঠিত হয় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। এর গভর্নর নিযুক্ত হন স্যার ব্যামফিল্ড ফুলার। আর পশ্চিম বাংলা,বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ প্রদেশ। এর গভর্নর নিযুক্ত হন এনড্রু ফ্রেজার।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

বঙ্গভঙ্গ বলতে কী বোঝায়?

উদ্দীপক

ভারতীয় উপমহাদেশে আগমনকারী ব্রিটিশ শাসকবর্গের মধ্যে বেশ কয়েকজন শাসক উন্নয়নমূলক ও জনহিতকর অনেক কাজ করে ভারতীয়দের মনে স্থান করে নিয়েছেন। জনৈক শাসক Vernacular Press Act, Hunter Commission, Municipal Act. প্রণয়ন করার মধ্য দিয়ে ভারতীয়দের মধ্যে স্মরণীয় হয়ে আছেন।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ · 2025

উত্তর

বঙ্গভঙ্গ রদ হয় ১৯১১ সালে।

উত্তর

শাসনকার্য পরিচালনার সুবিধার্থে ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯০৫ সালে ইংরেজ সরকার কতৃক অবিভক্ত বাংলাকে দুই ভাগে ভাগ করাকে বঙ্গভঙ্গ বলে। লর্ড কার্জনের শাসনামলে বঙ্গভঙ্গ হয়। ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করা হয় এবং ১৫ অক্টোবর থেকে এটি কার্যকর হয়। যে দুটি প্রদেশে ভাগ করা হয় তা হলো – পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ ও পশ্চিমবঙ্গ প্রদেশ।ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ ও আসাম নিয়ে গঠিত হয় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। এর গভর্নর নিযুক্ত হন স্যার ব্যামফিল্ড ফুলার। আর পশ্চিম বাংলা,বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ প্রদেশ। এর গভর্নর নিযুক্ত হন এনড্রু ফ্রেজার।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত শাসক পাঠ্যবইয়ের শাসক লর্ড রিপনকে নির্দেশ করে। নিচে ব্যাখ্যা করা হলোঃ ইন্ডিয়া অফিসে দুবার উচ্চ পদে দায়িত্ব পালনকারী লর্ড রিপনকে ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় পদে নিযুক্ত করা হয়। উদারনৈতিকদের মধ্যে চরম উদার লর্ড রিপন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার (৮ জুন ১৮৮০) পর পরই তাঁর সংস্কার কর্মসূচি বাস্তবায়নে ব্যপৃত হন। তাঁর সর্বপ্রথম পদক্ষেপ ছিল দীর্ঘস্থায়ী অ্যাংলো-আফগান শক্রতার অবসান ঘটানো। তিনি নতুন আফগান আমীর আব্দুর রহমানের সাথে একটি শান্তি চুক্তি করেন। ভারত সরকার থেকে একটি বার্ষিক অনুদানের বিনিময়ে নতুন আমীর ভারত সরকারের সঙ্গে পরামর্শ করে তার বৈদেশিক নীতি নির্ধারণ করতে সম্মত হন। স্থানীয় স্বায়ত্তশাসনের ক্রমবিকাশের ক্ষেত্রে লর্ড রিপন উল্লেখযোগ্য অবদান রাখেন। ১৮৮২ সালে তিনি সরকারিভাবে মনোনীত ব্যক্তিদের দ্বারা পরিচালিত স্থানীয় সরকারের চলমান প্রথা রহিত করেন। তাঁর ঘোষণা মতে, তাঁর সংস্কার জনগণকে রাজনৈতিকভাবে সম্পৃক্ত করার চেষ্টা করে। অধিকতর দক্ষতা অর্জনের লক্ষ্যে তাঁর স্থানীয় স্বায়ত্তশাসন পরিকল্পনা অনুযায়ী বিশাল লোকাল বোর্ডসমূহ ভেঙ্গে ছোট ছোট এলাকায় পরিণত করা হয়। রিপনের কৃতিত্ব এই যে, তিনি গ্রামীণ বোর্ডসমূহের জন্য সর্ব প্রথম নির্বাচন প্রথা প্রবর্তন করেছিলেন। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত শাসক পাঠ্যবইয়ের শাসক লর্ড রিপনকে নির্দেশ করে।

উত্তর

লর্ড রিপন একজন যোগ্য শাসক ছিলেন। ওনার শাসন ব্যাবস্থা, শাসন কার্যক্রম নিচে বর্ণনা করা হলোঃ রিপনের প্রত্যাবর্তনের পর ১৮৮৫ সালের বিখ্যাত বঙ্গীয় প্রজাস্বত্ত্ব আইন গৃহীত হয়, তথাপি এটি ছিল ইতিপূর্বে তাঁরই নিযুক্ত রেন্ট কমিশনের সুফল। দীর্ঘদিন ধরে বাংলার রায়তশ্রেণি জমিদার ও তালুকদারদের নিপীড়নমূলক রাজস্ব আদায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আসছিল। কৃষিবিষয়ক সমস্যাসমূহ পর্যালোচনা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে যথোপযুক্ত সুপারিশ প্রণয়নের জন্য রেন্ট কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল। এ কমিশনের প্রতিবেদনের ফলশ্রুতি হিসেবে প্রজাদের অধিকার ও দায়িত্ব সংক্রান্ত ব্যাপারে আলোচনা পর্যালোচনা হয় এবং চূড়ান্ত পর্যায়ে ১৮৮৫ সালে 'বঙ্গীয় প্রজাস্বত্ত্ব আইন' প্রণীত হয়। ফলে রায়তগণ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে হারানো অধিকারসমূহ অনেকাংশে ফিরে পায়। শিক্ষা ছিল রিপনের অত্যন্ত প্রিয় বিষয়। গ্ল্যাডস্টোনের উদার সরকারে লর্ড প্রেসিডেন্ট অব দি কাউন্সিল হিসেবে রিপন শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করেছিলেন। বড় লাট হিসেবে রিপন শিক্ষা, বিশেষ করে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। তিনি WW Hunter-এর নেতৃত্বে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার সমস্যাসমূহ নির্ণয় করার জন্য 'ইন্ডিয়ান এ্যাডুকেশন কমিশন' নামে কমিটি গঠন করেন। হান্টার কমিশন নামে বহুল পরিচিত এ কমিশনের সুপারিশসমূহের ভিত্তিতে প্রাথমিক ও কলেজিয়েট স্কুল প্রতিষ্ঠার উপর গুরুত্ব প্রদান করে একটি নতুন শিক্ষানীতি গৃহীত হয়। ভারতীয় সংবাদপত্র তাঁর পদক্ষেপে জোরালো সমর্থন জ্ঞাপন করে, কিন্তু ভারতীয় সংবাদপত্রকে স্বাধীনতা প্রদানের বিষয়ে অ্যাংলো ইন্ডিয়ান সংবাদপত্র ও সম্প্রদায় বিরোধিতা করে। বর্ণ বৈষম্য প্রদর্শন না করে সকল সংবাদপত্রকে স্বাধীনতা প্রদানের ব্যপারে রিপনের আদর্শ শেষপর্যন্ত বাস্তবায়িত হয়। ১৮৮৪ সালের ডিসেম্বর মাসে রিপন ভারত ত্যাগ করেন। রিপনের পূর্বে বা পরে আর কোন গভর্ণর জেনারেল ভারতীয়দের নিকট তাঁর মতো জনপ্রিয় ছিলেন বলে মনে হয় না এবং বিপরীতভাবে সম্ভবত অপর কোন বড় গভর্ণর জেনারেল রিপনের মতো অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের নিকট এতটা ঘৃণিত ছিলেন না।
HSCHistory 1st Paperনড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

  • খাজা নাজিমুদ্দিন
  • খাজা শাহাবুদ্দিন
  • নূরুল আমিন
  • মোনায়েম খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

  • লর্ড হেস্টিংস
  • লর্ড কর্নওয়ালিস
  • লর্ড ডালহৌসি
  • লর্ড ওয়েলেসলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

  • আমেনা বেগম
  • খাদিজা বেগম
  • ফিরোজা বেগম
  • ঘষেটি বেগম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

  • ওয়ারেন হেস্টিংস
  • রবার্ট ক্লাইভ
  • লর্ড রিপন
  • উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।