উদ্দীপকের ২য় অনুচ্ছেদের ইয়াসিন মোল্লার কর্মকাণ্ডের সাথে তিতুমীরের আন্দোলনের সাদৃশ্য বিচার করো।
উত্তর: উদ্দীপকের ২য় অনুচ্ছেদের ইয়াসিন মোল্লার কর্মকান্ডের সাথে তিতুমীরের আন্দোলন সাদৃশ্যপূর্ণ। ১৮২৭ খ্রিষ্টাব্দে তিতুমীর হজ থেকে দেশে ফিরে ধর্ম সংস্কার কাজে আত্মনিয়োগ করেন। তার এ ধর্ম সংস্কার কাজ বহু মুসলমান বিশেষ করে চব্বিশ পরগনা ও নদীয়া জেলার বহু কৃষক, তাঁতি যোগ দেয়। তিতুমীর জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে শান্তিপূর্ণভাবে বিচার চেয়ে ব্যর্থ হন। ফলে তিনি সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেন। ১৮৩১ খ্রিষ্টাব্দে বারানসির নারকেলবাড়িয়া গ্রামে তিতুমীর ঘাঁটি স্থাপন করেন। নির্মাণ করেন শক্তিশালী বাঁশের কেল্লা। গোলাম মাসুমের নেতৃত্বে গড়ে তোলেন সুদক্ষ শক্তিশালী লাঠিয়াল বাহিনী। ইংরেজ, জমিদার, নীলকরদের দ্বারা নির্যাতিত কৃষকরা দলে দলে তার বাহিনীতে যোগ দিলে ধর্ম সংস্কার আন্দোলন একটি ব্যাপক কৃষক আন্দোলনে রূপ নেয়। এ আন্দোলন শাসকগোষ্ঠীকে বিচলিত করে তোলে। শেষপর্যন্ত ১৮৩১ খ্রিষ্টাব্দে ইংরেজ সরকার তিতুমীরের বিরুদ্ধে এক বিশাল সুশিক্ষিত সেনাবাহিনী প্রেরণ করে। মেজর স্কটের নেতৃত্বে এ বাহিনী কামান ও বন্দুক নিয়ে তিতুমীরের বাহিনীর বাঁশের কেল্লায় আক্রমণ করে। ফলে তিতুমীর বীরের মতো যুদ্ধ করে শহিদ হন। অতএব বলা যায় যে, উদ্দীপকের ইয়াসিন মোল্লার সাথে পাঠ্যবইয়ের শহিদ তিতুমীরের মিল রয়েছে। কেননা ইয়াসিন মোল্লা সোনাপুর এলাকায় পশ্চিমা শাসকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে আর তিতুমীর বারানসির নারকেলবাড়িয়ায় ইংরেজ, নীলকর ও জমিদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তাই ইয়াসিন মোল্লার সাথে তিতুমীরের মিল রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ২য় অনুচ্ছেদের ইয়াসিন মোল্লার কর্মকাণ্ডের সাথে তিতুমীরের…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর