উদ্দীপকের মি. সোহানের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন গভর্নর জেনারেলের সংস্কারমূলক কাজের মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি. সোহানের সাথে। আমার পাঠ্যবইয়ের যে গভর্নর জেনারেলের সংস্কারমূলক কাজের মিল রয়েছে তিনি হলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। লর্ড ওয়ারেন হেস্টিংস ভারতবর্ষের গভর্নর জেনারেল হয়ে অনেক সংস্কার সাধন করেন। তিনি কোম্পানির উন্নতির জন্য ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেন। কোম্পানির উন্নয়নের জন্য তিনি কোনো ন্যায়নীতির তোয়াক্কা করতেন না। তাছাড়া ব্যক্তিগতভাবে তিনি ছিলেন একজন দুর্নীতিপরায়ণ ব্যক্তি। শেষ পর্যন্ত তাকে ইংল্যান্ডে বিচারের কাঠগড়াতেও দাঁড়াতে হয়। হেস্টিংস বড় দুঃসময়ে বাংলার শাসনভার গ্রহণ করেন। এদেশের দুর্ভিক্ষপীড়িত জনগণকে বাঁচাতে তিনি ব্রিটিশ পার্লামেন্ট হতে ১০ লাখ পাউন্ড ঋণ গ্রহণ করেন। ফলে ঋণ পরিশোধ ও আর্থিক উন্নতির জন্য তিনি ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে গর্হিত ও নীতি বিরুদ্ধ কাজ করেন। তাছাড়া তিনি সম্রাট শাহ আলমকে দেয় বার্ষিক ২৬ লাখ টাকা বন্ধ করে দেন এবং এলাহাবাদ ও কারা জেলা দুটি অযোধ্যার নবাবকে ৫০ লাখ টাকার বিনিময়ে প্রদান করেন। তার অর্থ উপার্জনের লালসা থেকে বারানসির রাজা চৈৎ সিংহ ও অযোধ্যার বেগমগণও রেহাই পাননি। উদ্দীপকে দেখা যায়, মি. সোহান একটি কোম্পানির দুর্দিনে তার কর্ণধার নিযুক্ত হয়ে এর উন্নয়নের জন্য কিছু সংস্কারমূলক ব্যবস্থা গ্রহণ করেন। ব্যক্তিগতভাবে তিনি ছিলেন চরম দুর্নীতিপরায়ন। শেষ পর্যন্ত তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়। সুতরাং এমন ঘটনা আমার পাঠ্যবইয়ের পড়া গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের কাজের সাথেই সাদৃশ্যপূর্ণ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. সোহানের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন গভর্নর জেনারেলের সং…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর