অর্থলিপ্সাই ছিল উক্ত শাসকের পতনের মূল কারণ'— মতামত দাও।
উত্তর: অর্থলিপ্সাই ছিল উক্ত শাসক অর্থাৎ লর্ড ওয়ারেন হেস্টিংসের পতনের মূল কারণ- উক্তিটি যথার্থ। রহিম সাহেবের মতো দুর্নীতিই কোম্পানির জেনারেল ওয়ারেন হেস্টিংসের পতন নিশ্চিত করেছিল। তার শাসনামলে তিনি ব্রিটিশ ন্যায় নীতি তোয়াক্কা না করে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার সাধন করেন। আবার অনেক কিছু করেন তার ব্যক্তিগত স্বার্থে। বলা যায়, বারানসির রাজা চৈৎ সিংহ ও অযোধ্যার বেগমের প্রতি অসদাচরণ ও অত্যাচারের অভিযোগ ছিল সবচেয়ে বেশি। এছাড়া ছিল মহারাজা নন্দ কুমারের ফাঁসি দিয়ে হত্যা। ফলে ইংল্যান্ডে হেস্টিংসের কার্যকালের শেষ দিকে তার বিরুদ্ধে নানা প্রকার অভিযোগ প্রকাশ পেতে থাকে। তিনি ১৭৮৫ খ্রিষ্টাব্দে পদত্যাগ করে ইংল্যান্ডে ফিরে যান। তারপর উইলিয়াম পিটের কর্মপ্রচেষ্টার ফলে তাকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত করা হয়। সুতরাং বলা যায় যে, রহিম সাহেবের মতো অর্থলিপ্সার কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসক লর্ড ওয়ারেন হেস্টিংসের পতন ঘটেছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
অর্থলিপ্সাই ছিল উক্ত শাসকের পতনের মূল কারণ'— মতামত দাও।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর