উদ্দীপকে যে আন্দোলনের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে যে আন্দোলনের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে তা হলো ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ (১৭৬০-১৮০০)। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা লাভের পর সর্বপ্রথম যে বিদ্রোহ সংঘবদ্ধভাবে সংঘটিত হয়েছিল তা ইতিহাসে ফকির ও সন্নাসী বিদ্রোহ হিসেবে পরিচিত। ফকিররা ১৭৬০ খ্রিষ্টাব্দ থেকে শুরু করে ওই শতাব্দীর শেষ পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিলেন। ওই সময়কার মাদারিয়া সুফি সম্প্রদায়ভুক্ত ফকির ও বৈদান্তিক হিন্দুযোগী সন্ন্যাসীদের জীবনাচার ও ধর্মীয় রীতিনীতি প্রায় অভিন্ন ছিল। এ সময় ফকিরদের সাথে সন্ন্যাসীরাও সংঘবদ্ধ হয়েছিলেন এবং কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। সাধারণত ফকির-সন্ন্যাসীদের পার্থিব বা বৈষয়িক কোনো লোভ-লালসা ছিল না। চিরাচরিত রীতি অনুযায়ী ফকির ও সন্ন্যাসীরা ভিক্ষাবৃত্তি বা মুষ্টি সংগ্রহের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। তারা আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন থাকতেন। তবে অষ্টাদশ শতাব্দীর ফকির-সন্ন্যাসীরা এর কিছুটা ব্যতিক্রম ছিলেন। তারা ভ্রাম্যমাণ সংঘে বিভক্ত ছিলেন। তারা দলবদ্ধভাবে সারা বছর এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতেন। তারা বর্শা, তরবারি ও বন্দুক বহন করতেন। কোনো কাজে যদি তারা বাধার সম্মুখীন হতেন, তাহলে তারা এসব অস্ত্র ব্যবহার করে আত্মরক্ষা করতেন।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে যে আন্দোলনের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে পাঠ্যপুস্তকের আলোক…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর