উদ্দীপকের অমল কৃষ্ণ মণ্ডলের সাথে তোমার পাঠ্যবইয়ের ইংরেজ কোন শাসকের মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের অমল কৃষ্ণ মণ্ডলের সাথে আমার পাঠ্যবইয়ের ইংরেজ শাসক লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের কর্মকাণ্ডের মিল রয়েছে। লর্ড বেন্টিঙ্ক সতীদাহ প্রথা বন্ধ করতে কৃতসংকল্প ছিলেন। তিনি এ ব্যাপারে শিক্ষিত উদারপন্থি হিন্দু নেতৃবর্গ ও সদর নিজামত আদালতের জজদের অকুণ্ঠ সাহায্য লাভ করেছিলেন। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ও রামমোহন রায়ের নাম এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৮২৯ খ্রিষ্টাব্দে বেন্টিঙ্কের আদেশে নৃশংস সতীদাহ প্রথার বিলোপ হয়েছিল। তৎকালীন সনাতন ধর্মের রীতি অনুযায়ী নিঃসন্তান দম্পতিরা গঙ্গা দেবীর কাছে মিনতি করতেন যে, সন্তান হলে প্রথম সন্তান মা গঙ্গার (গঙ্গা নদী) উদ্দেশ্যে উৎসর্গ করবেন। মা গঙ্গাকে খুশি করতে গিয়ে অনেকেই নিজের প্রথম সন্তানকে গঙ্গায় নিক্ষেপ করতেন। কন্যা সন্তানকে কেউ কেউ অমঙ্গলের প্রতীক ভেবে গলা টিপে হত্যা করতেন। প্রচলিত এ নৃশংসতা বেন্টিঙ্ক কঠোর আইন প্রয়োগের মাধ্যমে দমন করেন। এছাড়া বেন্টিঙ্ক অত্যাচারী ঠগীদের দমন করেন। তাদের অত্যাচার, নির্যাতনে পথিকরা চলতে পারত না । ঠগীরা পথিকদের আক্রমণ করে প্রায়ই হত্যা করত এবং তাদের অর্থ, জিনিসপত্র লুট করত। বেন্টিঙ্ক কর্নেল শ্লিম্যানকে এদের দমন করার জন্য দায়িত্ব দেন। শ্লিম্যান ফেরিঙ্গিয়া নামের জনৈক ঠগীর কাছ থেকে ঠগীদের গোপন আস্তানাগুলোর খবর সংগ্রহ করে কঠোর হাতে তাদের দমন করেন । তাই বলা যায়, উদ্দীপকের অমল কৃষ্ণ মণ্ডলের সাথে পাঠ্যবইয়ের ইংরেজ শাসক লর্ড উইলিয়াম বেন্টিঙ্কই সাদৃশ্যপূর্ণ ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের অমল কৃষ্ণ মণ্ডলের সাথে তোমার পাঠ্যবইয়ের ইংরেজ কোন শাসকের…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর