ভারতীয় হিন্দু নারী সমাজ তাদের অধিকার রক্ষায় অনেকাংশেই ইংরেজ শাসকদের কাছে ঋণী, তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ভারতীয় হিন্দু নারী সমাজ তাদের অধিকার রক্ষায় অনেকাংশেই ইংরেজ শাসকদের নিকট ঋণী- এ বিষয়ে আমি সম্পূর্ণভাবে একমত। ভারতবর্ষের হিন্দু সমাজে একসময় সতীদাহ প্রথার প্রচলন ছিল। এ প্রথা অনুসারে কোনো নারীর স্বামী মারা গেলে ঐ বিধবাকে জীবন্ত অবস্থায় মৃত স্বামীর চিতায় পুড়ে মারা হতো। এটি ছিল বিধবা নারীদের প্রতি অমানবিক একটা আচরণ। স্বামীর মৃত্যু হলে বিধবারা বেঁচে থাকার অধিকার হারাত। কিন্তু ইংরেজ শাসক লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ১৮২৯ খ্রিষ্টাব্দে সতীদাহ প্রথা রহিত করেন। ফলে হিন্দু বিধবা নারীদের অধিকার ও মর্যাদা সুপ্রতিষ্ঠিত হয়। তবে লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের পূর্বে লর্ড কর্নওয়ালিশ ও তার পরের অনেক গভর্নর জেনারেল এ অমানবিক প্রথাকে রহিত করার উদ্যোগ নেন। কিন্তু তারা সম্পূর্ণরূপে এ প্রথা রহিত করতে পারেননি। আর শেষ পর্যন্ত যিনি এ প্রথা রহিত করেন তিনিও একজন ইংরেজ শাসক। অর্থাৎ সতীদাহ প্রথা রহিত করণে ইংরেজ শাসকদের ভূমিকাই মুখ্য। এক্ষেত্রে লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের নাম ভারতবর্ষের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে এবং থাকবে। পরিশেষে বলা যায় যে, ভারতীয় হিন্দু নারী সমাজ তাদের অধিকার রক্ষায় অনেকাংশেই ইংরেজ শাসকদের নিকট ঋণী-উক্তিটি যথার্থ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
ভারতীয় হিন্দু নারী সমাজ তাদের অধিকার রক্ষায় অনেকাংশেই ইংরেজ শাসকদ…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর