উদ্দীপকে বর্ণিত নারীর মর্যাদা বৃদ্ধির সাথে তোমার পঠিত কোন ইংরেজ শাসকের সংস্কার কাজের মিল আছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত নারীর মর্যাদা বৃদ্ধির সাথে আমার পঠিত ইংরেজ শাসক লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের সংস্কার কাজের মিল আছে। ইসলাম-পূর্ব যুগে আরব দেশে কন্যা শিশু জন্ম নিলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো। কিন্তু ইসলামের প্রচার ও প্রসারের ফলে এ অবস্থার উন্নয়ন ঘটে এবং নারীদের মর্যাদা বৃদ্ধি পায়। ঠিক তেমনি ভারতের হিন্দু নারীদের স্বামী মারা গেলে তাদেরকেও সহমরণ ও অনুমরণে যেতে হতো। আর এটাকে বলা হতো সতীদাহ প্রথা। সহমরণ হচ্ছে মৃত স্বামীর চিতায় জীবন্ত স্ত্রীকে একসাথে পুড়ে মারা। আর অনুমরণ হচ্ছে স্বামী বিদেশে মারা গেলে বিধবা স্ত্রীকে এককভাবে জীবন্ত অবস্থায় চিতায় পুড়ে মারা। ইংরেজ শাসক 'লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এ অমানবিক প্রথার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। ১৮২৯ খ্রিস্টাব্দে এক আদেশ বলে ভারতবর্ষে তথা হিন্দু সমাজে সতীদাহ প্রথা রহিত করেন। এছাড়া তিনি হিন্দু বিধবা নারীদের মর্যাদা বৃদ্ধি করেন। অতএব বলা যায়, উদ্দীপকে নারীর মর্যাদা বৃদ্ধির সাথে লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের মিল আছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নারীর মর্যাদা বৃদ্ধির সাথে তোমার পঠিত কোন ইংরেজ শাস…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর