উদ্দীপকের সোহানের মতই কি উক্ত সংস্কারকের পরিণতি হয়েছিল? তোমার মতামত দাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের সোহানের মতোই উক্ত সংস্কারক তথা শহিদ তিতুমীরের পরিণতি হয়েছিল। রূপপুর গ্রামের কৃষকরা দীর্ঘদিন ধরে মহাজনদের দ্বারা নির্যাতিত হয়ে আসছে। চড়া সুদে ঋণ নিয়ে তারা তা পরিশোধ করতে পারত না। ফলে ঋণের দায়ে জমি ভিটাবাড়ি সবই মহাজনদের হাতে তুলে দিতে হয়। সোহান গ্রামের একজন সচেতন মানুষ যিনি মহাজনদের হাত থেকে কৃষকদের রক্ষা করতে এগিয়ে আসেন। শুরু হয় বিরোধ। শেষ পর্যন্ত মহাজনদের হাতেই তিনি নিহত হন। উদ্দীপকের সোহানের এ ঘটনার সাথে পাঠ্যবইয়ের শহিদ তিতুমীরের সাদৃশ্য রয়েছে। শহীদ তিতুমীর ছিলেন একজন সচেতন মানুষ। তার সামাজিক কর্মসূচি ছিল অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে নিপীড়িত ও দরিদ্র জনসাধারণকে একত্রিত করা। তিনি হিন্দু মুসলিম কৃষকদের ঐক্য স্থাপনের লক্ষ্যে সংস্কারকার্য পরিচালনা করেন। তিনি অত্যাচারী জমিদার ও নীলকরদের অবৈধ কর ও রাজস্ব দিতে নিজ অনুসারীদের বারণ করেন। ফলে তার সাথে জমিদারদের বিরোধ হয়। তিনি জমিদারদের অত্যাচার হতে কৃষকদের রক্ষা করার জন্য নারকেল বাড়িয়াতে বাঁশের কেল্লা স্থাপন করেন। এতে বারাসাত অঞ্চলের কৃষকরা একত্রিত হলে জমিদাররা শংকিত হয়ে পড়ে এবং তিতুমীরের বিরোধিতা করতে থাকে। তিনি জমিদার ও ইংরেজদের কথায় কর্ণপাত করেননি। ফলে তাদের শত্রুতে পরিণত হন। অবশেষে লর্ড বেন্টিঙ্ক কর্ণেল স্টুয়ার্টের নেতৃত্বে তিতুমীরের বিরুদ্ধে একটি সুসজ্জিত বাহিনী প্রেরণ করেন। এ যুদ্ধে তিনি বীরের মতো যুদ্ধ করতে করতে শহিদ হন। সুতরাং বলা যায়, সোহানের মতোই শহিদ তিতুমীরের পরিণতি হয়েছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সোহানের মতই কি উক্ত সংস্কারকের পরিণতি হয়েছিল? তোমার মতাম…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর