ভারতীয় হিন্দু নারী সমাজ তাদের অধিকার রক্ষায় অনেকাংশেই ইংরেজ শাসকদের নিকট ঋণী- তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ভারতীয় হিন্দু নারীসমাজ তাদের অধিকার রক্ষায় অনেকাংশে ইংরেজ শাসকদের নিকট ঋণী- এ মন্তব্যটির সাথে আমি একমত। ইংরেজ বেশ কয়েকজন শাসক ভারতীয় সমাজব্যবস্থা থেকে কিছু কুখ্যাত প্রথার বিলোপ সাধন করে নারীসমাজকে তাদের প্রকৃত অধিকার পেতে সহায়তা করেছেন। এদের মধ্যে আছেন লর্ড উইলিয়াম বেন্টিংক, লর্ড হার্ডিঞ্জ, লর্ড ডালহৌসি প্রমুখ শাসকগণ। বহু প্রাচীনকাল থেকে এদেশের হিন্দু সমাজে 'সহমরণ' এবং 'অনুসরণ' প্রথার প্রচলন ছিল। এ অমানুষিক প্রথায় ব্যথিত হয়ে বেন্টিংক ১৮২৯ সালে এ প্রথার বিলোপ সাধন করেন। বিয়ে দেয়ার অক্ষমতার কারণে তৎকালীন সমাজে শিশু কন্যাকে গলা টিপে হত্যা করা হতো। এই জঘন্য প্রথা লর্ড বেন্টিংক শুধু নিষিদ্ধ ঘোষণা করেই ক্ষান্ত হননি, তিনি এর বিরুদ্ধে আইন পাস করে আইন অমান্যকারীকে কঠোর শাস্তি দানের ব্যবস্থা করেছিলেন। লর্ড বেন্টিংক ব্রিটিশ শাসিত অঞ্চলে সতীদাহ প্রথা নিবারণ করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু লর্ড হার্ডিঞ্জ এর ব্যাপক বিস্তৃতি সাধন করে দেশীয় রাজ্যসমূহেও এ ঘৃণিত প্রথার কার্যকারিতা এবং শিশু হত্যা নিষিদ্ধ ঘোষণা করেন। এছাড়া লর্ড ডালহৌসিও ভারতীয় নারীদের মর্যাদা রক্ষার ব্যাপারে ভূমিকা পালন করেন। তার আগমনের পূর্বে বিধবা বিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তিনি বিধবা বিবাহ আইন পাস করে হিন্দু বিধবাদের পুনর্বিবাহ প্রথা চালু করেন। প্রকৃতপক্ষে সহমরণ, অনুসরণ, কন্যাশিশু হত্যা, বিধবাবিবাহ নিষিদ্ধ প্রভৃতি রীতি ভারতের নারীসমাজকে অধিকাংশ ক্ষেত্রে অধিকারবঞ্চিত করে রেখেছিল। এসব রীতির ফলে নারীরা তাদের প্রাপ্য মর্যাদা পেত না। কতিপয় ইংরেজ শাসকের উদার কর্মকাণ্ডের কারণে এই প্রথাগুলো সমাজ থেকে দূর হয় এবং নারীরা তাদের প্রকৃত অধিকার ফিরে পায়। ফলে প্রশ্নোক্ত মন্তব্যটির সাথে আমি একমত পোষণ করি।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
ভারতীয় হিন্দু নারী সমাজ তাদের অধিকার রক্ষায় অনেকাংশেই ইংরেজ শাসকদের…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর