উদ্দীপকের মিঃ গোস্স-এর মত দুর্নীতিই তার পতন নিশ্চিত করেছিল- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের মি. গোমস্ এর মত ওয়ারেন হেস্টিংস-এর দুর্নীতিই তার পতন নিশ্চিত করেছিল- উক্তিটি যথার্থ। ওয়ারেন হেস্টিংস ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে সাম্রাজ্যবাদী শক্তিতে পরিণত করার লক্ষ্যে যে প্রক্রিয়া অবলম্বন করেছিলেন তা ছিল নৈতিকতাবর্জিত। কোম্পানির আর্থিক দুরবস্থা দূরীকরণের লক্ষ্যে তিনি বৈধ-অবৈধ উপায়ে অর্থ সংগ্রহ করতে সচেষ্ট হন। দিল্লীর সম্রাট শাহ আলমের বার্ষিক ২৬ লক্ষ টাকা ভাতা বাতিল করা, জোরপূর্বক কারা ও এলাহাবাদ অঞ্চল দুটি দখল, চৈত সিংহের প্রতি অত্যাচার, অযোধ্যার বেগমদের প্রতি অবমাননাকর আচরণ, অর্থের বিনিময়ে ব্রিটিশ সৈন্য ভাড়া দেয়া প্রভৃতি কারণে হেস্টিংস সমালোচিত হন এবং তার সপরিষদ কাউন্সিলারের সাথেও তার দ্বন্দ্ব দেখা দেয়। নন্দকুমারের প্রতি অন্যায় অত্যাচার ও তার ফাঁসি কার্যকর করার বিষয়টি তার আরেকটি নীতি বিরুদ্ধ কাজ। এ সকল কার্যকলাপের কারণে তার বিরুদ্ধে এদেশবাসীর অসন্তোষ ধূমায়িত হয় এবং ইংল্যান্ডের 'হাউস অব কমন্স' (House of Commons) তার নীতির তীব্র সমালোচনার করে। এরূপ প্রবল সমালোচনার মুখোমুখি হয়ে হেস্টিংস ১৭৮৫ সালে পদত্যাগ করতে বাধ্য হন। এ প্রসঙ্গে হেস্টিংস পরম দুঃখে বলেছিলেন, "I gave you all and you have rewarded me with confiscation, disgrace and a life of impeachment." উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকের মি. গোমস্ এর মত ওয়ারেন হেস্টিংস এর দুর্নীতিই তার পতন নিশ্চিত করেছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মিঃ গোস্স-এর মত দুর্নীতিই তার পতন নিশ্চিত করেছিল- বিশ্লেষ…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর