উদ্দীপকে বর্ণিত নারীর মর্যাদা বৃদ্ধির সাথে তোমার পঠিত কোন ইংরেজ শাসকের কাজের মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত নারীর মর্যাদা বৃদ্ধির সাথে আমার পঠিত ইংরেজ শাসক লর্ড উইলিয়াম বেন্টিংকের (Lord William Bantink) কাজের মিল রয়েছে। লর্ড উইলিয়াম বেন্টিংক তার সামাজিক সংস্কারমূলক কাজের মাধ্যমে ভারতের তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন সমাজে আমূল পরিবর্তন আনয়ন করেন। প্রাচীনকাল থেকে হিন্দু সমাজে নারীরা অধিকার বঞ্চিত ছিল। তিনি হিন্দু সমাজে প্রচলিত 'সতীদাহ প্রথা' বিলোপ সাধনের মাধ্যমে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। এছাড়া 'সহমরণ' এর পাশাপাশি 'অনুসরণ' প্রথাও প্রচলিত ছিল। ভারতীয় হিন্দু সমাজে এভাবে মৃত্যুবরণ করার মাধ্যমে স্ত্রীগণ সতী হতেন। অনেকসময় সামাজিকতা রক্ষার খাতিরে তাদের জোরপূর্বক 'সহমরণে' বাধ্য করা হত। বেন্টিংক এ প্রথা বিলোপ সাধনের মত সাহসী পদক্ষেপ নিতে পেরেছিলেন। উদ্দীপকে আলোচিত হয়েছে যে, প্রাক ইসলামী যুগে নারীর কোনো মর্যাদা ছিল না। কন্যা সন্তানকে হত্যা করার মত গর্হিত অপরাধও করা হতো। ইসলাম প্রচার ও প্রসারের পর সমাজে নারীর অবস্থার উন্নয়ন ঘটে। এ ঘটনার সাথে আমরা লর্ড উইলিয়াম বেন্টিংক এর সমাজ সংস্কার কার্যক্রমের মাধ্যমে নারীর মর্যাদা বৃদ্ধির বিষয়টির সাদৃশ্য খুঁজে পাই।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নারীর মর্যাদা বৃদ্ধির সাথে তোমার পঠিত কোন ইংরেজ শাস…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর