'শান্তি ও সংস্কারের জন্য তার শাসনামল ছিল এক গৌরবোজ্জ্বল অধ্যায়'- উক্তিটির যথার্থতা বিচার কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শাসক অর্থাৎ লর্ড উইলিয়াম বেন্টিংক (Lord William Bentink) এর শাসনামল "শান্তি ও সংস্কারের জন্য ছিল এক গৌরবোজ্জ্বল অধ্যায়"- উক্তিটি যথার্থ। লর্ড উইলিয়াম বেন্টিংক ভারতের গর্ভনর জেনারেলের দায়িত্বকালীন সময় (১৮২৮-১৮৩৫ সাল) কিছু উল্লেখযোগ্য সংস্কার কার্যক্রম পরিচালনা করেন যার ফলাফল ছিল অত্যন্ত ইতিবাচক। তিনি ১৮২৯ সালে রাজা রামমোহন রায়ের সহায়তায় 'সতীদাহ প্রথা' রহিত করেন ও ১৮৩০ সালে হেনরি স্লিম্যানের (Henry Sleeman) সহায়তায় ঠগী দস্যুদের দমন করেন। এর ফলে একদিকে সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসে অন্যদিকে সেখানে ইতিবাচক পরিবর্তন আসে। তিনি শিশু হত্যার মত ঘৃণিত প্রথাও সমাজ থেকে তুলে দেন। তার একান্ত প্রচেষ্টায় ভারতে অনেক বাধা-বিপত্তি সত্ত্বেও ফারসি ও সংস্কৃত ভাষার স্থলে ইংরেজি সরকারি ভাষারূপে প্রতিষ্ঠিত হয়। ফলে ভারতবাসী পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের সুফল ভোগ করতে সক্ষম হয়। প্রশাসনিক ক্ষেত্রে প্রয়োজনীয় রদবদলের পাশাপাশি এদেশীয় বিচারক ও কর্মচারীদের বেতন স্কেল ও পদমর্যাদা বাড়ানো হয়। লর্ড মেকলের সহায়তায় তিনি আইন কমিশন গঠন করে 'ইন্ডিয়ান পেনাল কোড' তৈরী করেন যা মামলার নিষ্পত্তির ক্ষেত্রে আজও গাইড বুক হিসেবে স্বীকৃত। কিছু গুরুত্বপূর্ণ আর্থিক সংস্কারের পাশাপাশি তিনি দেশের অভ্যন্তরে মালামাল চলাচলের ওপর থেকে শুল্ক উঠিয়ে নেন। দেশীয় সেনাবাহিনীকে বেত্রাঘাত করে শাস্তিদানের যে নিয়ম ছিল তিনি তা রহিত করেন। তার সম্পর্কে Dr. Ishwari Prasad বলেন "Bentinck's glories were the glories of peace. His reign stands in sharp contrast to the years that proceeded on those that followed it." উপর্যুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে প্রশ্নোক্ত বক্তব্যটি যথার্থ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
'শান্তি ও সংস্কারের জন্য তার শাসনামল ছিল এক গৌরবোজ্জ্বল অধ্যায়'- উক…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর