উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের কোন বিদ্রোহের মিল আছে? উক্ত বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিদ্রোহের সাথে পাঠ্যবইতে পঠিত ১৮৫৭ সালের 'সিপাহি বিদ্রোহের' সাদৃশ্য রয়েছে। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক অদ্ভুতপর্ব ঘটনা। এ বিদ্রোহের ফলেই ভারতে কার্যত ইংরেজদের কোম্পানি শাসনের অবসান ঘটে এবং সরাসরি ব্রিটিশ শাসন প্রবর্তিত হয়। সিপাহি বিদ্রোহ কোন একক কারণে সংঘটিত হয় নি। এর পিছনে রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, সামাজিক ও ধর্মীয় কারণ নিহিত ছিল। ব্রিটিশ সামরিক বাহিনীতে ভারতীয়রা সংখ্যাগরিষ্ঠ হলেও কোনো উচ্চপদে তাদের নিয়োগের সুযোগ ছিল না এবং পেশাগত দিক থেকে তাদের বেতন ভাতা কম ছিল। এ বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল চর্বি মিশ্রিত এক ধরনের কার্তুজের প্রচলন। ১৮৫৬ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেল (Enfield Rifle) নামে এক নতুন রাইফেলের প্রচলন হয়। এর কার্তুজ ব্যবহারের পূর্বে দাঁত দিয়ে কাটতে হতো। সেনাদের মাঝে গুজব রটে এই কার্তুজে শুকর ও গরুর চর্বি মিশ্রিত রয়েছে। এটি হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের সিপাহিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। তারা ধারণা করে তাদের ধর্ম নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে এ কাতুর্জের প্রচলন করা হয়েছে। ফলে তারা বিদ্রোহ করে। উদ্দীপকে বলিভিয়ায় ২০১৪ সালে সামরিক বাহিনীর সদস্যরা উন্নত জীবনযাত্রার দাবিতে বিক্ষোভ করে। উদ্দীপকের এ বিদ্রোহের সাথে পাঠ্যপুস্তকের সিপাহি বিদ্রোহের সাদৃশ্য লক্ষ্যণীয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের কোন বিদ্রোহের মিল আছে? উক্ত বিদ্রোহের প্র…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর