শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের চেয়ারম্যানের মত উক্ত শাসক তার বিভিন্ন সংস্কারমূলক কাজের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে আধুনিক যুগের সূচনা করেন।- মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকের চেয়ারম্যানের মত উক্ত শাসক অর্থাৎ লর্ড ডালহৌসি (Lord Dalhousie) তার বিভিন্ন সংস্কারমূলক কাজের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে আধুনিক যুগের সূচনা করেন- উক্তিটি যথার্থ। লর্ড ডালহৌসির সংস্কারমূলক কাজের মধ্যে ভারতে পাশ্চাত্য শিক্ষা ও প্রযুক্তির প্রবর্তন অন্যতম। তিনি (Wood's Despatch) -এর শিক্ষাসংক্রান্ত সুপারিশগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে নবযুগের সূচনা করেন। ১৮৫৭ সালে কলকাতা, মাদ্রাজ, বোম্বাইতে বিশ্ববিদ্যালয় স্থাপন, ইঞ্জিনিয়ারিং ও আইন বিভাগ খোলা, বিজ্ঞান গবেষণা ও সাহিত্যচর্চার ব্যবস্থা, ইংরেজি শিক্ষার প্রসার ভারতের সমাজ ব্যবস্থার আধুনিকায়ন করে। তার ঐকান্তিক প্রচেষ্টায় ভারতে রেলপথ যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি সাধিত হয়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে তিনি PWD (Public Works Department) স্থাপন করেন। প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে তিনি বাংলা প্রদেশ শাসনের জন্য লেফটেন্যান্ট গভর্নর (Lieutenant Governor) এর পদ সৃষ্টি করেন। ১৮৫৬ সালে বিধবা বিবাহ আইন পাস, ধর্মান্তরিতদের উত্তরাধিকারে প্রাপ্ত সম্পত্তির অধিকার প্রতিষ্ঠা করা ছিল তার সময়োচিত ও সাহসী পদক্ষেপ। উদ্দীপকে কেতুপুর অঞ্চলের চেয়ারম্যান বিভিন্ন সংস্কারমূলক কাজের মাধ্যমে ব্যাপক প্রশংসার দাবিদার। উক্ত ব্যক্তির সাথে লর্ড ডালহৌসির কাজের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তিনি তার বিভিন্ন সংস্কারমূলক কাজের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে আধুনিক যুগের সূচনা করেন।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের চেয়ারম্যানের মত উক্ত শাসক তার বিভিন্ন সংস্কারমূলক কাজের ম…

উদ্দীপক

কেতুপুর অঞ্চলের চেয়ারম্যান একজন ঘোর সাম্রাজ্যবাদী প্রশাসক ছিলেন। সেখানে কোনো ব্যক্তি অপুত্রক অবস্থায় মারা গেলে তিনি তার জমিজমা নিজের নামে করে নিতেন। কোনো রকম দত্তকপুত্রের অধিকার স্বীকার করতেন না। একজন সাম্রাজ্যবাদী শাসক হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন আধুনিক চিন্তাধারা সম্পন্ন। কাজেই তিনি সমাজ, শাসন, যোগাযোগ এবং শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সংস্কার সাধন করেন। এজন্য তিনি প্রশংসার দাবিদার।

Dhaka · 2017

উত্তর

১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ব্যারাকপুর সেনানিবাসে প্রথম শুরু হয়।

উত্তর

বয়কট আন্দোলন' বলতে বোঝায় বিলেতি পণ্য, সেবা ও শিক্ষা বর্জন। ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হলে কংগ্রেসের নেতৃত্বে বয়কট আন্দোলন পরিচালিত হয়। প্রথমদিকে এ আন্দোলন বিলেতি পণ্য বর্জনে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে এর ব্যাপকতা বৃদ্ধি পেয়ে বিলেতি শিক্ষা বর্জনও কর্মসূচিতে যুক্ত হয়। কংগ্রেস নেতারা গ্রামে-গঞ্জে, শহরে প্রকাশ্য সভায় বিলেতি পণ্য পুড়িয়ে ফেলা এবং দেশীয় পণ্য ব্যবহারের জন্য জনগণকে উৎসাহিত করতে থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত চেয়ারম্যানের সম্পত্তি দখলের নীতির সাথে আমার পাঠ্যবইয়ের লর্ড ডালহৌসি অনুসৃত 'স্বত্ববিলোপ নীতির' মিল রয়েছে। 'স্বত্ববিলোপ নীতির' মূলকথা হলো ব্রিটিশ সাম্রাজ্যের অধীন কিংবা ব্রিটিশ শক্তি কর্তৃক সৃষ্ট কোনো দেশীয় রাজ্যের রাজা কোনো উত্তরাধিকারী না রেখে মৃত্যুবরণ করলে সে রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে; কোনো পালিত পুত্রের অধিকার স্বীকার করা হবে না। পূর্বে হিন্দু রাজাগণ রাজ্য ও রাজবংশ রক্ষার জন্য ইংরেজদের কাছ হতে বিশেষ অনুমতি সাপেক্ষে দত্তক গ্রহণ করতে পারতেন। তবে লর্ড ডালহৌসি কঠোরতার সাথে এ রীতি বন্ধ করে দিয়ে 'স্বত্ববিলোপ নীতি' প্রয়োগের মাধ্যমে কতিপয় রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। এ নীতির মাধ্যমে তিনি সাতারা, ভোঁসলে, ঝাঁসি প্রভৃতি রাজ্য দখল করে নেন। উদ্দীপকে কেতুপুর অঞ্চলের চেয়ারম্যান কোনো ব্যক্তি অপুত্রক অবস্থায় মারা গেলে তার জমিজমা নিজের নামে করে নিতেন। দত্তকপুত্রের অধিকার স্বীকার করতেন না। তার এ কর্মকান্ডের সাথে আমার পঠিত লর্ড ডালহৌসির 'স্বত্ববিলোপ নীতির' মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকের চেয়ারম্যানের মত উক্ত শাসক অর্থাৎ লর্ড ডালহৌসি (Lord Dalhousie) তার বিভিন্ন সংস্কারমূলক কাজের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে আধুনিক যুগের সূচনা করেন- উক্তিটি যথার্থ। লর্ড ডালহৌসির সংস্কারমূলক কাজের মধ্যে ভারতে পাশ্চাত্য শিক্ষা ও প্রযুক্তির প্রবর্তন অন্যতম। তিনি (Wood's Despatch) -এর শিক্ষাসংক্রান্ত সুপারিশগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে নবযুগের সূচনা করেন। ১৮৫৭ সালে কলকাতা, মাদ্রাজ, বোম্বাইতে বিশ্ববিদ্যালয় স্থাপন, ইঞ্জিনিয়ারিং ও আইন বিভাগ খোলা, বিজ্ঞান গবেষণা ও সাহিত্যচর্চার ব্যবস্থা, ইংরেজি শিক্ষার প্রসার ভারতের সমাজ ব্যবস্থার আধুনিকায়ন করে। তার ঐকান্তিক প্রচেষ্টায় ভারতে রেলপথ যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি সাধিত হয়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে তিনি PWD (Public Works Department) স্থাপন করেন। প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে তিনি বাংলা প্রদেশ শাসনের জন্য লেফটেন্যান্ট গভর্নর (Lieutenant Governor) এর পদ সৃষ্টি করেন। ১৮৫৬ সালে বিধবা বিবাহ আইন পাস, ধর্মান্তরিতদের উত্তরাধিকারে প্রাপ্ত সম্পত্তির অধিকার প্রতিষ্ঠা করা ছিল তার সময়োচিত ও সাহসী পদক্ষেপ। উদ্দীপকে কেতুপুর অঞ্চলের চেয়ারম্যান বিভিন্ন সংস্কারমূলক কাজের মাধ্যমে ব্যাপক প্রশংসার দাবিদার। উক্ত ব্যক্তির সাথে লর্ড ডালহৌসির কাজের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তিনি তার বিভিন্ন সংস্কারমূলক কাজের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে আধুনিক যুগের সূচনা করেন।
HSCHistory 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

  • খাজা নাজিমুদ্দিন
  • খাজা শাহাবুদ্দিন
  • নূরুল আমিন
  • মোনায়েম খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

  • লর্ড হেস্টিংস
  • লর্ড কর্নওয়ালিস
  • লর্ড ডালহৌসি
  • লর্ড ওয়েলেসলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

  • আমেনা বেগম
  • খাদিজা বেগম
  • ফিরোজা বেগম
  • ঘষেটি বেগম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

  • ওয়ারেন হেস্টিংস
  • রবার্ট ক্লাইভ
  • লর্ড রিপন
  • উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।