তুমি কি মনে কর “এ আন্দোলন পরবর্তী ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের পথপ্রদর্শক”—মতামত দাও ৷
উত্তর: হ্যাঁ, আমি মনে করি ফকির-সন্ন্যাসীদের আন্দোলন পরবর্তী ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের পথপ্রদর্শক। কেননা, এ আন্দোলন ছিল বাংলায় ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে পরিচালিত প্রথম আন্দোলন। এ আন্দোলন ভারতবাসীকে সংঘবদ্ধ করে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সংগ্রামে শিক্ষা দেয়। ভারতীয় জনগণ জাতীয়তাবোধের শিক্ষায় উজ্জীবিত হয়ে ওঠে। এর ফলে ফকির-সন্ন্যাসী আন্দোলন পরবর্তী ব্রিটিশবিরোধী সকল আন্দোলনে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এরই ধারাবাহিকতায় চুয়াড় বিদ্রোহ, বেরিলির বিদ্রোহ, উড়িষ্যার পাইক বিদ্রোহ, আদিবাসীদের বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ফরায়েজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, তিতুমীরের সংগ্রাম সর্বপরি ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামের মতো ঘটনা ঘটেছিল। একপর্যায়ে অবসান ঘটে ইউরোপীয় শক্তি শাসন ও শোষনের। উপরিউক্ত বর্ণনার পরিশেষে বলা যায়, ফকির সন্ন্যাসী আন্দোলন পরবর্তী, সব আন্দোলনের অনুপ্রেরণা প্রদানের পথপ্রদর্শকের ভূমিকা পালন করে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর “এ আন্দোলন পরবর্তী ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর