উক্ত পরিকল্পনায় দোষগুণের সংমিশ্রণ ছিল— পঠিত বইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত পরিকল্পনা অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত দোষ ও গুণের সংমিশ্রণ ছিল। চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার আর্থসামাজিক ও রাজনৈতিক কাঠামোয় সুদূরপ্রসারী প্রভাব ফেলে। কর্নওয়ালিস নিজে জমিদার ছিলেন। তিনি ইংল্যান্ডের মতো এদেশেও একটি জমিদার শ্রেণি গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু ইউরোপ আর উপমহাদেশের আর্থসামাজিক কাঠামো ও তার বিকাশের ধরন এক ছিল না। ফলে বাইরে থেকে চাপিয়ে দেওয়া এ ব্যবস্থায় সুবিধার চেয়ে অসুবিধাই অধিক পরিলক্ষিত হয়। গুণ : ⦿ এ ব্যবস্থার প্রধান সুবিধা হচ্ছে সরকার তার আয়ের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হয়। যে কারণে বাজেট প্রণয়ন, বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা সরকারের পক্ষে সহজ হয়। ⦿ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সৃষ্ট জমিদার শ্রেণি কোম্পানির একনিষ্ঠ সমর্থক হয়ে ওঠে। পরে ব্রিটিশ শাসন দৃঢ়করণ এবং দীর্ঘায়িতকরণে জমিদাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়। ⦿ জমির ওপর জমিদারের স্থায়ী মালিকানা স্বীকৃত হওয়ার কারণে অনেকেই নিজ নিজ এলাকায় নানা জনকল্যাণমূলক কাজে ব্রতী হয় । জঙ্গলাকীর্ণ জমি চাষের আওতায় আনা হয়। ফলে উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের আর্থিক অবস্থার উন্নতি হয়। দোষ : চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারের স্বার্থ সুরক্ষিত হয়। তারা ধীরে ধীরে ধনিক শ্রেণিতে পরিণত হয়। অপরদিকে, জমিতে প্রজাদের পুরনো স্বত্ব সম্পূর্ণ বিলুপ্ত হয় । ফলে জমিদার ইচ্ছে করলেই যেকোনো সময় তাদের জমি থেকে উচ্ছেদ করতে পারত। প্রথমদিকে প্রজাস্বত্ব আইন না থাকায় তাদের ভাগ্যের জন্য সম্পূর্ণভাবে জমিদারের দয়ার ওপর নির্ভর করতে হতো। পরিশেষে বলা যায় যে, লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তে গুণের চেয়ে দোষই অধিক পরিমাণে ছিল। যার ফলে তা বাংলার অর্থনৈতিক ব্যবস্থায় যথেষ্ট ইতিবাচক প্রভাব ফেলতে ব্যর্থ হয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত পরিকল্পনায় দোষগুণের সংমিশ্রণ ছিল— পঠিত বইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর