উদ্দীপকের রুস্তমের সাথে পাঠ্যপুস্তকের কোন বীরের পরিচয় বহন করে বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রুস্তম পাঠ্যপুস্তকের তিতুমীরের পরিচয় বহন করে। উদ্দীপকে বলা হয়েছে রুস্তম বীরের মতো যুদ্ধ করেছেন। তিনি ভবিষ্যৎ স্বাধীনতাকামী সাহসী মুক্তিযোদ্ধাদের পথ প্রদর্শক হয়ে অমর হয়ে আছেন। তিনি পরবর্তীকালে সকল আন্দোলনের প্রেরণার উৎস হয়ে আছেন। উদ্দীপকের তথ্যগুলোর আলোকে বলা যায়, তিতুমীরও একজন দেশপ্রেমিক ও মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ইংরেজদের জোর জুলুমমূলক নীলচাষ ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। চব্বিশ পরগনা, নদীয়া ও ফরিদপুর জেলার কিছু অংশে তিনি একটি স্বাধীন রাজ্য স্থাপন করেন। তিতুমীরকে দমন করার জন্য ১৮৩১ খ্রিস্টাব্দের ১৫ নভেম্বর বারাসাতের জয়েন্ট ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার ১২৫ জনের এক পুলিশ বাহিনী নিয়ে নারকেলবাড়িয়ায় উপস্থিত হন। কিন্তু তিতুমীরের কাছে পরাজিত হয়ে পলায়ন করে। অবশেষে ১৯ নভেম্বর মেজর স্কট ও আলেকজান্ডারের সম্মিলিত ইংরেজ বাহিনী তিতুমীরের বাঁশের কেল্লা আক্রমণ করে। ইংরেজদের কামানের গোলাবর্ষণে তিতুমীরের বাঁশের কেল্লা ধ্বংস হয়। তিতুমীর শহিদ হন (১৮৩১ খ্রিষ্টাব্দ)। তাই বলা যায়, উদ্দীপকের রুস্তমের সাথে পাঠ্যপুস্তকের তিতুমীরের চরিত্র সাদৃশ্যপূর্ণ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের রুস্তমের সাথে পাঠ্যপুস্তকের কোন বীরের পরিচয় বহন করে বর্ণন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর