ভারতীয় হিন্দু নারীসমাজ তাদের অধিকার রক্ষায় অনেকাংশেই ইংরেজ শাসকদের নিকট ঋণী, তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ভারতীয় হিন্দু নারীসমাজ তাদের অধিকার রক্ষায় অনেকাংশেই ইংরেজ শাসকদের নিকট ঋণী- উক্তিটির সাথে আমি, একমত। এর সপক্ষে আমার যুক্তি হলো- ১. ভারতীয় হিন্দু সমাজে সতীদাহ প্রথা প্রচলিত থাকায় অনিচ্ছা সত্ত্বেও সামাজিক অনুশাসন ও লোকাচার রক্ষার জন্য স্ত্রীকে মৃত স্বামীর সাথে একই চিতায় অথবা বিদেশে মৃত স্বামীর অনুকরণে বিধবা স্ত্রীকে চিতায় পুড়িয়ে মারা হতো। এ অমানুষিক শাস্তি প্রতিরোধে নারীরা যখন নিরূপায় তখন ১৮২৯ খ্রিস্টাব্দে ইংরেজ শাসক লর্ড উইলিয়াম বেন্টিংক সতীদাহ প্রথা বিলোপ সাধন করে নারীর প্রতি সামাজিক অবিচার দূর করেন। ২. তৎকালীন হিন্দুরীতি অনুযায়ী দেবতাকে সন্তুষ্ট করার জন্য প্রথম সন্তানকে গঙ্গায় নিক্ষেপ এবং বিবাহ দেবার অক্ষমতাহেতু শিশু কন্যাকে গলা টিপে হত্যা করার প্রথা হিন্দু নারী সমাজের জন্য ছিল এক নির্মম অত্যাচার। বেন্টিংক এ প্রথা আইন পাস করে নিষিদ্ধ করেন এবং কন্যা শিশুর জীবন ও অধিকার রক্ষা করার পাশাপাশি হিন্দু নারীদের তাদের কন্যা সন্তানের নির্মম পরিণতির আতঙ্ক থেকে রক্ষা করেন। ৩. একসময় ভারতীয় হিন্দু সমাজে বিধবা বিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। কিন্তু লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন পাস করে হিন্দু বিধবাদের পুনঃবিবাহ প্রথা চালু করেন। এতে নারী সমাজের আত্মমর্যাদা রক্ষা পায়। ৪. নারী শিক্ষার সম্প্রসারণের জন্য বেথুন সাহেব কলকাতায় বেথুন মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন। এতে হিন্দু নারীসমাজ তাদের অধিকার সচেতন হয় ও সমাজে তাদের ভূমিকা অর্থবহ করতে সচেষ্ট হয়। অর্থাৎ ইরেজ শাসকরা নারী সমাজের অধিকার রক্ষায় অনেক সংস্কার সাধন করেছিলেন তাদের শাসনামলে। সুতরাং ভারতীয় হিন্দু নারী সমাজ তাদের অধিকার রক্ষায় অনেকাংশেই ইংরেজ শাসকদের নিকট ঋণী- উক্তিটি যুক্তিযুক্ত ও সঠিক।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
ভারতীয় হিন্দু নারীসমাজ তাদের অধিকার রক্ষায় অনেকাংশেই ইংরেজ শাসকদের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর