উক্ত নীতি ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে কী ভূমিকা রেখেছিল? তোমার মতামত দাও।
উত্তর: উক্ত নীতি অর্থাৎ স্বত্ববিলোপ নীতি ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে অগ্রণী ভূমিকা রেখেছিল। ১৮৪৮ খ্রিষ্টাব্দে সাঁতারা রাজ্যের রাজা মারা গেলে দত্তক পুত্রের দাবি অস্বীকার করে ডালহৌসি সাঁতারা রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। ১৮৫০ খ্রিষ্টাব্দে সম্বলপুর রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে সে রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়। এরপর ১৮৫৩ খ্রিস্টাব্দে নাগপুরের ভোঁসলে বংশের শেষ রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে লর্ড ডালহৌসি নাগপুর ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। নাগপুর ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হওয়ায় কোনো দেশীয় রাজ্যের এলাকায় না ঢুকে সরাসরি কলকাতা থেকে বোম্বাই যাতায়াতের সুযোগ সৃষ্টি হয়। লর্ড ডালহৌসি ১৮৫৩ খ্রিষ্টাব্দে স্বত্ববিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে ঝাঁসি রাজ্যও ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। এরূপভাবে ডালহৌসি শতদ্রু নদীর নিকট ভগৎ রাজ্য, মধ্যপ্রদেশে উদয়পুর, রাজস্থানের করৌলি প্রভৃতি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। অতএব বলা যায়, উক্ত নীতি অর্থাৎ স্বত্ববিলোপ নীতি ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে অসামান্য ভূমিকা রেখেছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত নীতি ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে কী ভূমিকা রেখেছিল? ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর