উদ্দীপকে বর্ণিত মুর্শিদকুলী খানের ভূমি ব্যবস্থার সাথে তোমার পাঠ্যবইয়ের কার ভূমি ব্যবস্থা সংস্কারের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মুর্শিদকুলী খানের ভূমি ব্যবস্থার সাথে আমার পাঠ্যবইয়ের লর্ড কর্নওয়ালিসের ভূমি ব্যবস্থা সংস্কারের মিল রয়েছে। "উদ্দীপকে বলা হয়েছে, নবাব মুর্শিদকুলী খান বাংলার ভূমি ব্যবস্থার "সংস্কার করেন। এর ফলে বাংলার কৃষকরা ভূমির মালিকানা লাভ 'করেন ও ভূমি রাজস্ব ব্যবস্থায় গতিশীলতা আসে। উদ্দীপকের তথ্যগুলো পাঠ্যবইয়ের আলোকে বিবেচনা করলে পাওয়া যায়, লর্ড কর্নওয়ালিসও বাংলার ভূমি সংস্কার করেন। ১৭৯৩ খ্রিষ্টাব্দে তিনি চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন। এই বন্দোবস্তের ফলে জমিদাররা জমির স্থায়ী মালিকে পরিণত হন। জমিদাররা জমিতে রায়ত অর্থাৎ কৃষককে স্বাধীনভাবে কাজ করতে দিতেন। যার ফলে কৃষি ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হয় এবং ব্রিটিশ শাসনের প্রতি অনুগত জমিদার শ্রেণি গড়ে ওঠে। তাই বলা যায়, উদ্দীপকে নবাব মুর্শিদকুলি খানের ভূমি ব্যবস্থার সংস্কারের সাথে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তেরই সাদৃশ্য রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মুর্শিদকুলী খানের ভূমি ব্যবস্থার সাথে তোমার পাঠ্যবই…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর