"তিনি পরবর্তীকালের সকল আন্দোলনের প্রেরণার উৎস হয়ে আছেন।" পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: তিনি অর্থাৎ তিতুমীর পরবর্তীকালের সকল আন্দোলনে প্রেরণার উৎস হয়ে আছেন- প্রশ্নের এরূপ উক্তিটি যথার্থ। কেননা, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিতুমীর বাংলার স্বাধীনতার জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন। শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে এদেশকে মুক্ত করতে চেয়েছেন। মক্কার হজব্রত পালন শেষে তিতুমীর দেশে ফিরে নির্যাতিত জনগণের পাশে দাঁড়ান। তাদেরকে নিয়ে তিনি এক শোষণ ও নির্যাতনমুক্ত সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করলে ইংরেজ নীলকর ও দেশীয় জমিদাররা বাধা হয়ে দাঁড়ায়। তিতুমীরের নেতৃত্বে বারাসাতের মুসলমানরা ঐক্যবদ্ধ হলে জমিদাররা তাদের অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেয়। তিতুমীরকে দমন করার জন্য ১৮৩১ খ্রিস্টাব্দের ১৫ নভেম্বর বারাসাতের ম্যাজিস্ট্রেটসহ ১২৫ জন পুলিশ তিতুমীরকে আক্রমণ করে পরাজিত হন। এরই সূত্র ধরে ১৮৩১ খ্রিস্টাব্দের ১৯ নভেম্বর মেজর স্কট ও আলেকজান্ডারের নেতৃত্বে সম্মিলিত বাহিনী তিতুমীরের বাঁশের কেল্লা আক্রমণ করে। তিতুমীর তার অনুচরদের নিয়ে একমাত্র অস্ত্র বাঁশের লাঠির সাহায্যে বীরবিক্রমে যুদ্ধ করেন। কিন্তু ইংরেজদের কামানের গোলাবর্ষণে তার বাঁশের কেল্লা বিধ্বস্ত হয়। তিতুমীর বীরের মতো লড়াই করে বহু অনুচরসহ শহিদ হন। তিতুমীরের বিশ্বস্ত অনুচর ও সহকারী গোলাম মাসুমকে মৃত্যুদণ্ড এবং ১৪০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পরিশেষে বলা যায়, তিতুমীর জীবন দিয়ে বাংলার স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম করেছেন। পরবর্তীকালের সব আন্দোলনে তার সংগ্রাম প্রেরণার উৎস হয়ে আছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
"তিনি পরবর্তীকালের সকল আন্দোলনের প্রেরণার উৎস হয়ে আছেন।" পাঠ্যবইয়ের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর