উদ্দীপকের প্রশ্নবোধক স্থানে কী বসবে? তোমার পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের প্রশ্নবোধক স্থানে লর্ড ডালহৌসির স্বত্ববিলোপ নীতি বসবে। উদ্দীপকে লর্ড ক্লাইভের শাসনকালের দ্বৈতশাসন এবং লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের উল্লেখ হয়েছে। এই দুই বিখ্যাত শাসকের দুটি বিখ্যাত নীতির পর লর্ড ডালহৌসির শাসনকালের স্বত্ববিলোপ নীতির বিষয়টি '?' স্থানে বসবে। লর্ড ডালহৌসি ছিলেন ঘোর সাম্রাজ্যবাদী শাসক। ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার ছিল তার ভারত শাসনের মূলনীতি। যুদ্ধের দ্বারা সাম্রাজ্য বিস্তার ছাড়াও লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতির প্রয়োগ করে রাজ্য বিস্তারের উদ্যোগ গ্রহণ করেন। স্বত্ববিলোপ নীতির মূলকথা হলো- ব্রিটিশ স্বাধীন বা ব্রিটিশ শক্তি দ্বারা সৃষ্ট কোনো দেশীয় রাজ্যের রাজবংশের কোনো উত্তরাধিকারী না থাকলে সেই রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে পড়বে। কোনো দত্তক পুত্রকে এসব রাজ্যের উত্তরাধিকার দেওয়া যাবে না। ব্রিটিশ সরকারের 'বিশেষ অনুমতি দান' বন্ধ করে দেশীয় রাজাদের দত্তক পুত্র গ্রহণের অধিকার লর্ড ডালহৌসি অস্বীকার করেন। ঘটনাক্রমে লর্ড ডালহৌসির শাসনের সময় কয়েকটি রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা যান। ফলে লর্ড ডালহৌসি তার স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে এসব রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। তাই বলা যায়, উদ্দীপকের? স্থানে লর্ড ডালহৌসির স্বত্ববিলোপ নীতিই বসবে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রশ্নবোধক স্থানে কী বসবে? তোমার পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর