উদ্দীপকে বর্ণিত আইনে ব্রিটিশ ভারতের যে আইনের প্রতিফলন ঘটেছে তার পটভূমি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আইনে ব্রিটিশ ভারতের রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইনের প্রতিফলন ঘটেছে। ১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট ভারতে ব্রিটিশ শাসন কাঠামো প্রবর্তনে একটি মাইলফলক হিসেবে বিবেচিত। ভারতের তদানীন্তন সমস্যার সমাধানকল্পে ব্রিটিশ পার্লামেন্টের হস্তক্ষেপের ফল হলো রেগুলেটিং অ্যাক্ট। যেহেতু এ আইনের মুখ্য উদ্দেশ্য ছিল কোম্পানির কার্যকলাপ নিয়ন্ত্রণ করা, সেহেতু এ আইন রেগুলেটিং বা নিয়ন্ত্রণের আইন নামে খ্যাত। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গঠনতন্ত্র ও কোম্পানির ভারতীয় সাম্রাজ্য সম্পর্কে এ আইন ছিল ব্রিটিশ পার্লামেন্ট ও কোম্পানি কর্তৃপক্ষের মধ্যে একটি আপসমূলক ব্যবস্থা। এ আইন মোতাবেক সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতাভিত্তিক কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ এ আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ পার্লামেন্ট ও ভারতীয়দের মধ্যে একটি আপসনামা হিসেবে পরিচিত। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থ এ আইনটি প্রণয়ন করেন। এজন্য আইনটির সংক্ষিপ্ত নাম দেওয়া হয় 'Norths Regulating Act, 1773' বা সংক্ষেপে রেগুলেটিং অ্যাক্ট। এ আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বাণিজ্যিক সংস্থা থেকে রাজনৈতিক সরকারে রূপান্তরিত হয়। উদ্দীপকে দেখা যায়, কোম্পানি পরিচালনার জন্য প্রতিষ্ঠার সময় কিছু আইন প্রণয়ন করা হয়। কিন্তু পরবর্তীতে কোম্পানির ব্যাপক বিস্তৃতির ফলে বেশ কিছু জটিলতা সৃষ্টি হয় এবং আইনের কয়েকটি ধারা অকার্যকর প্রমাণিত হয়। এ পেক্ষাপটে কোম্পানির ব্যবস্থাপককে ব্যাপক ক্ষমতা দিয়ে নতুন একটি আইন প্রণয়ন করা হয়। এ আইনটি কোম্পানির ব্যবসায় বৃদ্ধিতে সহায়ক হলেও ত্রুটিপূর্ণ ছিল। সুতরাং বলা যায়, উদ্দীপকের এ আইন দ্বারা ব্রিটিশ ভারতের নিয়ামক আইনেরই প্রতিফলন ঘটেছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আইনে ব্রিটিশ ভারতের যে আইনের প্রতিফলন ঘটেছে তার পটভ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর