উদ্দীপকে আলোচিত ব্যক্তির সংস্কার কীভাবে মানবতাবাদ প্রতিষ্ঠায় সহায়ক ছিল- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আলোচিত ব্যক্তির সংস্কার অর্থাৎ লর্ড উইলিয়াম বেন্টিকের সংস্কার মানবতাবাদ প্রতিষ্ঠায় অত্যন্ত সহায়ক ছিল। লর্ড উইলিয়াম বেন্টিংক ভারতীয় অর্থনীতি, বিচার প্রশাসনে ব্যাপক সংস্কার করেন। শাসনভার গ্রহণ করে বেন্টিংক অর্থনৈতিক সংস্কারে মনোনিবেশ করেন। তিনি বোর্ড অব ডাইরেক্টরের নিকট থেকে ব্যয় সংকোচ ও যুদ্ধনীতি পরিত্যাগের সুস্পষ্ট নির্দেশপ্রাপ্ত হয়ে কোম্পানির সামরিক ও বেসামরিক ব্যয় সংকোচের জন্য বহু কর্মচারীকে চাকরিচ্যুত করেন এবং অন্যান্য কর্মচারীর বেতন হ্রাস করেন। শান্তিকালীন সময়ে সামরিক কর্মচারীদের অর্ধেক ভাতা দেওয়ার প্রথা প্রচলিত ছিল, তা তিনি রহিত করেন। এছাড়া তিনি কর্নওয়ালিসের রাজত্বকালের প্রাদেশিক আপিল কোর্টগুলো বাতিল করে উত্তর প্রদেশে জমি জরিপের ব্যবস্থা চালু করেন। তিনি প্রশাসনিক সংস্কার প্রবর্তনের লক্ষ্যে কর্নওয়ালিস প্রবর্তিত প্রাদেশিক বিচারালয়গুলো রহিত করে ফৌজদারি বিচার ব্যবস্থাকে জেলা কালেক্টরের ওপর ন্যস্ত করেন। তিনি কয়েকটি জেলা একত্রিত করে একটি বিভাগ গঠন করেন এবং প্রতিটি বিভাগের প্রশাসনিক দায়িত্ব বিভাগীয় কমিশনারের ওপর ন্যস্ত করেন। তাছাড়া তিনি ভারতীয় বিচারকদের জন্য সাবজজ পদ সৃষ্টি করে ভারতবাসীর কৃতজ্ঞতা অর্জন করেন। প্রথম থেকে ভারতীয় জেলাগুলোর প্রশাসনিক তত্ত্বাবধানের দায়িত্ব বিভাগীয় কমিশনারের ওপর ন্যস্ত করেন। বোর্ড অব রেভিনিউ এর সদর দপ্তর কলকাতা থেকে এলাহাবাদে স্থানান্তরিত হয়। ভারতীয় বিচারালয়গুলোতে ফার্সি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন শুরু হয়। আর তিনি একটি আইন কমিশন গঠন করে ভারতীয় পেনাল কোডের ভিত্তি রচনা করেন। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায় যে, উদ্দীপকে আলোচিত ব্যক্তির সংস্কার মানবতাবাদ প্রতিষ্ঠায় সহায়ক ছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত ব্যক্তির সংস্কার কীভাবে মানবতাবাদ প্রতিষ্ঠায় সহায়ক …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর